সিরাজগঞ্জে ইয়াবাসহ আটক ১

নাজমুল হোসেন, সিরাজগঞ্জ

সারাবাংলা

সিরাজগঞ্জ জেলা গোয়েন্দা শাখা কর্তৃক ৫০ পিচ ইয়াবা ট্যাবলেট’সহ ১ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। সোমবার (২৪ অক্টোবর)

2022-10-24T16:23:59+00:00
2022-10-24T16:23:59+00:00
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬ ২২ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬
   
সিরাজগঞ্জে ইয়াবাসহ আটক ১
নাজমুল হোসেন, সিরাজগঞ্জ
প্রকাশ: সোমবার, ২৪ অক্টোবর, ২০২২, ৪:২৩ পিএম   (ভিজিট : ২৫৩)
X

সিরাজগঞ্জ জেলা গোয়েন্দা শাখা কর্তৃক ৫০ পিচ ইয়াবা ট্যাবলেট’সহ ১ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। সোমবার (২৪ অক্টোবর) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মো.জাকেরিয়া হোসেন।

সিরাজগঞ্জ জেলা পুলিশ সুপার মো. আরিফুর রহমান মন্ডল, বিপিএম (বার), পিপিএম (বার) নির্দেশক্রমে অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখার মো. জাকেরিয়া হোসেন এর সার্বিক তত্ত্বাবধানে জেলা গোয়েন্দা শাখা, সিরাজগঞ্জ পুলিশের এসআই (নিঃ)/মোঃ মেহেদী হাসান এর নেতৃত্বে  একটি আভিযানিক দল গত ২৩ অক্টোবর সাড়ে ৪টায় গোপন সংবাদের ভিত্তিতে সিরাজগঞ্জ থানাধীন সয়াগোবিন্দ জামে মসজিদ এর পূর্ব পার্শ্বে জনৈক মো. আলতাফ শেখ (৭০) এর ভারাটিয়া মো. তানজির শেখ (৩৬), পিতা-মৃত সফর আলী এর বসত ঘরের মধ্যে মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনা করা হয়।

এ সময় আসামি মো. তানজির শেখ (৩৬), পিতা-মৃত সফর আলী, মাতা-মৃত হাজরা বেগম, সাং-পুরান ভাঙ্গাবাড়ি, থানা ও জেলা-সিরাজগঞ্জ এর হেফাজত হইতে জব্দকৃত ৫০ (পঞ্চাশ) পিচ ইয়াবা ট্যাবলেট’সহ গ্রেফতার করা হয়। এ সংক্রান্তে সিরাজগঞ্জ থানায় মাদকদ্রব্য আইনে মামলা রুজু করে আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।

বাবু/জেএম





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy