ঈশ্বরগঞ্জে বীর মুক্তিযোদ্ধাদের মাঝে স্মার্ট কার্ড বিতরণ

আর.কে রাজু, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ)

সারাবাংলা

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বীর মুক্তিযোদ্ধাদের মাঝে ডিজিটাল সার্টিফিকেট ও স্মার্ট আইডি কার্ড বিতরণ করা হয়েছে। রোববার বার (২৪ অক্টোবর)

2022-10-24T16:27:15+00:00
2022-10-24T16:27:15+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ঈশ্বরগঞ্জে বীর মুক্তিযোদ্ধাদের মাঝে স্মার্ট কার্ড বিতরণ
আর.কে রাজু, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ)
প্রকাশ: সোমবার, ২৪ অক্টোবর, ২০২২, ৪:২৭ পিএম   (ভিজিট : ৪০৪)
X

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বীর মুক্তিযোদ্ধাদের মাঝে ডিজিটাল সার্টিফিকেট ও স্মার্ট আইডি কার্ড বিতরণ করা হয়েছে। রোববার বার (২৪ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ঈশ্বরগঞ্জ পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুছ সাত্তার মহোদয় বীর মুক্তিযোদ্ধাদের হাতে ডিজিটাল সার্টিফিকেট ও স্মার্ট আইডি কার্ড তুলে দেন।

ঈশ্বরগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোসা. হাফিজা জেসমিন। অনুষ্ঠানে প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা আব্দুছ সাত্তার বলেন, বর্তমান সরকার দেশের সকল বীর মুক্তিযোদ্ধাদের সম্মানার্থে ডিজিটাল সার্টিফিকেট ও স্মার্ট কার্ড প্রদান করে যেভাবে আমাদের মুল্যায়ন করেছেন সেজন্য আমরা কৃতজ্ঞ। অনেক দেরিতে হলেও আমরা ডিজিটাল সার্টিফিকেট ও স্মার্ট আইডি কার্ড হাতে পেলাম।

যদিও অনেকেই আমাদের মাঝ থেকে হারিয়ে গেছেন,আমরাও অনেকেই অসুস্থ্য। সৃষ্টিকর্তার কাছে সবাই সবার জন্য দোয়া করবেন। অনুষ্ঠানে ১০১ জন জীবিত বীর মুক্তিযোদ্ধাদের মধ্যে ডিজিটাল সার্টিফিকেট ও স্মার্ট আইডি কার্ড এবং মৃত ৮৪ পরিবারের সদস্যদের কাছে শুধুমাত্র ডিজিটাল সার্টিফিকেট বিতরণ করা হয়।

বাবু/জেএম






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy