প্রকাশ: সোমবার, ২৪ অক্টোবর, ২০২২, ৫:০৩ পিএম আপডেট: ২৪.১০.২০২২ ৫:০৫ পিএম (ভিজিট : ২১৯)

X
কক্সবাজারের উখিয়ায় বন্য হাতির হত্যার পর মাটিতে পুঁতে দেওয়ার সময় আবুল শামা নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে বনবিভাগ। গ্রেপ্তার আবুল শামা উখিয়ার পাইন্নাশিয়া এলাকার মৃত খলিলুর রহমানের ছেলে। রোববার দুপুরে উখিয়ার রাজাপালং ইউনিয়নের ইনানী রেঞ্জাধীন বন এলাকায় এ অভিযান চালানো হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন রেঞ্জ কর্মকর্তা শামীম রেজা মিঠু। তিনি জানান, জমির ধান ক্ষেতে আসায় অবৈধভাবে একটি বন্য হাতী হত্যা করে মাটিতে পুঁতে দেয়ার সংবাদ পেয়ে অভিযান চালানো হয়। এসময় আবুল শামাকে আটক করা হয়।
এ ব্যাপারে বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন ২০১২ আনুযায়ী মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। একই সঙ্গে সাফারি পার্কের ভেটেরিনারি সার্জন ও উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা সুরতহাল রিপোর্টের কাজ করছেন।
বাবু/জেএম