১৯ বছর পর বারহাট্টা উপজেলা আ.লীগের কমিটি ঘোষণা

সোহেল খান দূর্জয়, নেত্রকোণা

সারাবাংলা

দীর্ঘ ১৯ বছর পর নেত্রকোণা জেলার বারহাট্টা উপজেলা আওয়ামী লীগের কমিটি ঘোষণা করা হয়েছে,নব নির্বাচিত কমিটির সভাপতি খায়রুল

2022-10-24T19:21:05+00:00
2022-10-24T19:21:05+00:00
শুক্রবার ৭ আগস্ট ২০২৬ ২৩ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার ৭ আগস্ট ২০২৬
   
১৯ বছর পর বারহাট্টা উপজেলা আ.লীগের কমিটি ঘোষণা
সভাপতি খোকন ও সম্পাদক সাখাওয়াত
সোহেল খান দূর্জয়, নেত্রকোণা
প্রকাশ: সোমবার, ২৪ অক্টোবর, ২০২২, ৭:২১ পিএম   (ভিজিট : ৩৭৪)
X

দীর্ঘ ১৯ বছর পর নেত্রকোণা জেলার বারহাট্টা উপজেলা আওয়ামী লীগের কমিটি ঘোষণা করা হয়েছে,নব নির্বাচিত কমিটির সভাপতি খায়রুল কবির খোকন ও সাধারণ সম্পাদক কাজী সাখাওয়াত হোসেনের নাম ঘোষণা করা হয়েছে।  

সোমবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় ত্রি-বার্ষিক সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে নবগঠিত কমিটির সভাপতি সম্পাদকের নাম ঘোষণা করেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ময়মনসিংহ বিভাগের দায়িত্ব প্রাপ্ত সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধূরী নাদেল।

এসময় কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ও আটপাড়া কেন্দুয়া নেত্রকোণা-৩ আসনের সংসদ সদস্য অসীম কুমার উকিল এমপি, কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য মারুফা আক্তার পপি, কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য উপাধ্যক্ষ রেমন্ড আরেং উপস্থিত ছিলেন। সভাপতি হিসেবে খায়রুল কবির খোকন ও সাধারণ সম্পাদক করা হয়েছে কাজী সাখাওয়াত হোসেন। কমিটির অন্য সদস্যরা হলেন, সহ-সভাপতি-১ মোহাম্মদ মাইনুল হক কাসেম, ও যুগ্ন সাধারণ সম্পাদক-১ মো. মোখলেছুর রহমান। পরবর্তীতে কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের বিবেচনায় পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে।

কমিটি ঘোষণার পর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু এমপি বলেন, ঐক্যমতের ভিত্তিতে কমিটি গঠন করা হয়েছে। এ কমিটি সবার সম্মতিতে অনুমোদিত। এসময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সভাপতি মতিউর রহমান খান, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য হাবীবা রহমান খান শেফালী এমপি, উপজেলা আওয়ামী লীগের বিলুপ্তি ঘোষণা করা সাবেক কমিটির সভাপতি আজিজুর রহমান ও সাধারণ সম্পাদক কাজী আব্দুল ওয়াহেদসহ জেলা উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

দলীয় কয়েকজন নেতা জানান, ২০০৩ সালে বারহাট্টা উপজেলা আওয়ামী লীগের ৬৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। এ ১৯ বছরে কমিটির সভাপতিসহ অন্তত ১৭ জন নেতা মৃত্যুবরণ করেন। এছাড়া মেয়াদোত্তীর্ণ কমিটির কারণে সাংগঠনিকভাবে উপজেলা আওয়ামী লীগ একেবারে ঝিমিয়ে ছিল। নতুন নেতৃত্বের মাধ্যমে এ উপজেলার সাংগঠনিক কার্যক্রম উজ্জীবিত হবে বলে মনে করেন তারা।

বাবু/জেএম






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy