সিত্রাংয়ের আঘাতে শরণখোলায় ৭২৭টি বসতঘর বিধস্ত

নাজমুল ইসলাম, শরণখোলা প্রতিনিধি

সারাবাংলা

ঘূর্ণিঝড় সিত্রাংয়ের আঘাতে শরণখোলায় গাছ উপরে পড়ে সহস্রাধিক বসতঘর বিধস্ত হয়েছে। ভেসে গেছে পুকুর ঘেরের মাছ। দুই দিন

2022-10-25T14:28:31+00:00
2022-10-25T14:28:31+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সিত্রাংয়ের আঘাতে শরণখোলায় ৭২৭টি বসতঘর বিধস্ত
নাজমুল ইসলাম, শরণখোলা প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৫ অক্টোবর, ২০২২, ২:২৮ পিএম   (ভিজিট : ১৮৮)
X


ঘূর্ণিঝড় সিত্রাংয়ের আঘাতে শরণখোলায় গাছ উপরে পড়ে সহস্রাধিক বসতঘর বিধস্ত হয়েছে। ভেসে গেছে পুকুর ঘেরের মাছ। দুই দিন ধরে  বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে।

সোমবার সন্ধ্যায় ঘূর্ণিঝড় সিত্রাং শরণখোলা উপজেলায় আঘাত হানে। প্রবল ঝড়বৃষ্টিতে উপজেলার ধানসাগর, খোন্তাকাটা, রায়েন্দা ও সাউথখালী ইউনিয়নে শত শত গাছ উপরে পড়ে। গাছচাপায় চারটি ইউনিয়নে সহস্রাধিক বসতঘর বিধস্ত হয়েছে কেউ হতাহত হওয়ার  খবর পাওয়া যায়নি। উপজেলায় ৬ শতাধিক পুকুর ও ঘেরের মাছ ভেসে গেছে। ঝড়ে  অনেক জায়গায় বিদ্যুৎ লাইনের খুটি পড়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। 

বকুলতলা গ্রামের মতস্যচাষী ওহাব মীর জানান,অতিভারী বৃষ্টিতে তার ঘের ডুবে  তিন লক্ষাধিক টাকার বিভিন্ন প্রজাতির মাছ ভেসে গেছে। 

শরণখোলা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলন বলেন, ঝড়ে তার ইউনিয়নে গাছপালা বসতবাড়ির ব্যপকক্ষতি হয়েছে ঘের পুকুর ডুবে লাখ লাখ টাকার মাছ ভেসে গেছে। 

শরণখোলা উপজেলা মতস্য অফিসার বিনয় কুমার রায় বলেন, প্রাথমিক হিসেবে উপজেলায় ৬ শতাধিক পুকুর ও ঘেরের মাছ ভেসে গেছে। পূর্ণাঙ্গ ক্ষতির হিসেবের কাজ চলছে। 

শরণখোলা উপজেলা নির্বাহী অফিসার মোঃ নুর-ই আলম সিদ্দিকী বলেন, ঘূর্ণিঝড় সিত্রাংয়ে উপজেলায় গাছপালা ও বসতবাড়ীর ব্যপক ক্ষতি হয়েছে। সময়মত উপজেলার ৯১টি সাইক্লোন শেল্টারে মানুষজন আশ্রয় নেওয়ায় হতাহতের ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। প্রাথমিক হিসেবে গাছচাপা পড়ে ৭২৭টি বসতঘর বিধস্ত হওয়ার খবর পাওয়া গেছে এবং ক্ষয়ক্ষতির পুরো বিবরণ পেতে একটু সময় লাগবে বলে ইউএনও জানিয়েছেন।

-বাবু/এ.এস






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy