প্রকাশ: মঙ্গলবার, ২৫ অক্টোবর, ২০২২, ২:৩০ পিএম (ভিজিট : ২৩৫)

X
ঘূর্ণিঝড় সিত্রাং-এর তাণ্ডবে বরগুনা সদর উপজেলার বুড়িরচর ইউনিয়নের সোনাখালী গ্রামে গাছচাপা পড়ে আমিনা খাতুন নামের এক শতবর্ষী বৃদ্ধার মৃত্যু হয়েছে। সোমবার রাত ৮ টার দিকে এ ঘটনা ঘটে।
বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহম্মেদ এ তথ্য নিশ্চিত করেন। ভুক্তভোগী পরিবারকে প্রয়োজনীয় সহযোগীতার আশ্বাস দিয়েছেন উপজেলা প্রশাসন।
স্থানীয় সুত্রে জানা যায়, ঘূর্ণিঝড়ের সময় বাড়ির পাশে আশ্রয়কেন্দ্রে যাওয়ার প্রস্তুতি নিয়ে ঘরে বসে ভাত খাচ্ছিলেন আমিনা খাতুন। এ সময় ঘরের পাশে থাকা একটি গাছ উপড়ে তার ঘরের ওপর পড়ে। এতে ঘরের নিচে চাপা পড়েন তিনি। পরে তাকে মৃত অবস্থায় ঘরের নিচ থেকে উদ্ধার করেন স্বজনরা।
-বাবু/এ.এস