কেন্দুয়ায় টিসিবির পণ্য বিক্রয় শুরু

আসাদুল করিম মামুন, কেন্দুয়া

সারাবাংলা

নেত্রকোণার কেন্দুয়ায় মোজাফরপুর ইউনিয়নে টিসিবির পণ্য বিক্রয় করা হয়েছে। ২৫ অক্টোবর ( রবিবার) সকাল ১০টা হতে দুপুর ৩টা

2022-10-25T17:40:40+00:00
2022-10-25T17:43:03+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
কেন্দুয়ায় টিসিবির পণ্য বিক্রয় শুরু
আসাদুল করিম মামুন, কেন্দুয়া
প্রকাশ: মঙ্গলবার, ২৫ অক্টোবর, ২০২২, ৫:৪০ পিএম  আপডেট: ২৫.১০.২০২২ ৫:৪৩ পিএম  (ভিজিট : ২২১৫)
X

নেত্রকোণার কেন্দুয়ায় মোজাফরপুর  ইউনিয়নে টিসিবির পণ্য বিক্রয় করা হয়েছে। ২৫ অক্টোবর ( রবিবার) সকাল ১০টা হতে দুপুর ৩টা পর্যন্ত উপজেলার ১৪নং মোজাফফর  ইউনিয়নের চারিতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৩ জন ডিলারের মাধ্যমে মোট ৫৬০টি কার্ড ধারী পরিবারের  মধ্যে টিসিবির পণ্য বিক্রয় করা হয়।

পণ্যগুলো হল, সয়াবিন তৈল ২ লিটার, মসুর ডাল ২ কেজি এবং এবং চিনি ১ কেজি যার মূল্য ৪০৫ টাকা। পণ্য বিক্রয় কার্যক্রম উদ্ভোধন করেন ১৪নং মোজাফফর  ইউনিয়নের চেয়ারম্যান মো. জাকির আলম ভূঞা।

তিনি বলেন, বর্তমান সরকার জনবান্ধব সরকার। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা গরীব এবং মেহনতী মানুষের জন্য ভুর্তুকি দিয়ে অত্যন্ত কম মূল্যে এ পণ্য মানুষের দ্বারে দ্বারে পৌঁছানোর ব্যবস্থা করছেন। এবং তিনি গরীব এবং মেহনতী মানুষের সাথে সুখে দুঃখে আছেন এবং থাকবেন। তিনি আরও বলেন আপনারা সবাই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দোয়া করবেন মহান আল্লাহ যেন উনাকে দীর্ঘায়ু করেন।

এ সময় উপস্থিত ছিলেন মোজাফফর  ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান  হুমায়ুন কবির, মেম্বার মো. মাজু মিয়া, মো. আদর মিয়া, সালেহ আহমদ,মহিলা মেম্বার  স্বপ্না আক্তার, আওয়ামী লীগনেতা নজরুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের দপ্তর সম্পাদক রাসেল মিল্কি সাংবাদিক আবুল কাশেম আকন্দসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। 

বাবু/জেএম





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy