প্রকাশ: মঙ্গলবার, ২৫ অক্টোবর, ২০২২, ৭:৩২ পিএম (ভিজিট : ১৮৫)

X
কেশবপুরের মঙ্গলকোট গ্রামে বাড়ির পাশের রাস্তার পানি সরানো নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলায় এক গৃহবধুসহ ৪ ব্যক্তি আহত হয়েছে। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ বিষয়ে কেশবপুর থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।
জানা গেছে, উপজেলার মঙ্গলকোট ইউনিয়নের মৃত আকব্বর আলী সানার ছেলে রেজাউল সানার সাথে একই গ্রামের আক্কাস গাজীর ছেলে মতিয়ার রহমানের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। সোমবার রাতের বৃষ্টিতে আটকে যাওয়া পানি মঙ্গলবার (২৫ অক্টোবর) সকালে সরাতে গিয়ে বাড়ির পাশে একটি রাস্তা কেটে ফেলেন রেজাউল সানা।
এ নিয়ে তর্কাতর্কি হয় মতিয়ার রহমানের সাথে। তর্কাতর্কির সূত্র ধরে মতিয়ার রহমানের নেতৃত্বে ওইদিন দুপুরে একই এলাকার উজ্জল, ওলিয়ার, হাফিজুর, ও মফিজুর দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে রেজাউল সানাকে কুপিয়ে গুরুতর জখম করে। এসময় ঠেকাতে আসলে হামলাকারীরা রেজাউল সানার স্ত্রী রহিমা বেগম, ভাই সিরাজুল ইসলাম ও ভাইপো তরিকুল ইসলামকে মারপিট করে আহত করে।
আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ বিষয়ে কেশবপুর থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। কেশবপুর থানার অফিসার ইনচার্জ বোরহান উদ্দীন বলেন, এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি, তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।
বাবু/জেএম