নির্বাচনে অংশ না নিলে দল জনবিচ্ছিন্ন হয়ে যায় : শামসুল হক টুকু

সারাবাংলা

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার শামসুল হক টুকু বলেছেন, কে নেতা হবে সেটি বড় কথা নয়। আমরা সবাই জয়

2022-10-25T20:23:51+00:00
2022-10-25T20:23:51+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নির্বাচনে অংশ না নিলে দল জনবিচ্ছিন্ন হয়ে যায় : শামসুল হক টুকু
প্রকাশ: মঙ্গলবার, ২৫ অক্টোবর, ২০২২, ৮:২৩ পিএম   (ভিজিট : ২৫৭)
X

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার শামসুল হক টুকু বলেছেন, কে নেতা হবে সেটি বড় কথা নয়। আমরা সবাই জয় বাংলার স্লোগান দেই, আমার নৌকার পক্ষে আছি, আর এটিই আওয়ামী লীগের সবচেয়ে বড় সৌন্দর্য। 

আমাদের লক্ষ্য ২০৪১ সালের মধ্যে সুখী-সমৃদ্ধ বাংলাদেশ গড়া। উন্নত দেশ গড়তে গণতান্ত্রিক প্রক্রিয়া অব্যাহত রেখে সকল দলের উচিৎ জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করা। যারা নির্বাচন না করে ষড়যন্ত্রের রাজনীতি করে, তারা ধীরে ধীরে জনবিচ্ছিন্ন দলে পরিণত হয়।

মঙ্গলবার (২৫ অক্টোবর) দুপুরে পাবনার সাঁথিয়া উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে সম্মানিত অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শামসুল হক টুকু আরও বলেন, আমাদের দায়িত্ব হচ্ছে ক্ষুধামুক্ত, দারিদ্যমুক্ত উন্নত একটি দেশ পরবর্তী প্রজন্মের কাছে রেখে যাওয়া। আর এদেশের দায়িত্ব গ্রহণের জন্য সুশৃঙ্খল একটি সংগঠন তৈরি করা। যেখানে নেতৃত্ব দেবে জ্ঞানে-গুণে পরিপূর্ণ তরুণ প্রজন্ম। তরুণ প্রজন্মকে আমাদের সেভাবে তৈরি করতে হবে।  

সাঁথিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মো. আবদুল্লাহ আল মাহমুদ দেলোয়ারের সভাপতিত্বে সম্মেলনে আরও বক্তব্য দেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. রোকেয়া জাহান, কার্যনির্বাহী কমিটির সদস্য অধ্যক্ষ মেরিনা জাহান কবিতা, সৈয়দ আব্দুল আওয়াল শামীম, পাবনা জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রহিম পাকন, বেড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র আসিফ শামস রঞ্জন প্রমুখ। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. তপন হায়দার সান সম্মেলন পরিচালনা করেন। 

বাবু/জেএম





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy