প্রকাশ: মঙ্গলবার, ২৫ অক্টোবর, ২০২২, ৮:৪৫ পিএম (ভিজিট : ২৩৮)

X
নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে চিনি বিক্রি করায় মৌলভীবাজারের কমলগঞ্জের ভানুগাছ বাজারে এক প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর।
জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর মৌলভীবাজার কার্যালয় সুত্র জানায়, সরকার নির্ধারিত চিনি বিক্রয় করা ও ন্যায্যমূল্যে চিনি প্রাপ্তি নিশ্চিতকরণে কাজ করছে বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে থাকা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
সেই লক্ষে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আল-আমিন এর নেতৃত্বে কমলগঞ্জ থানার পুলিশ ফোর্সের সহযোগিতায় মঙ্গলবার (২৫ অক্টোবর) মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার ভানুগাছ বাজার, ষ্টেশন রোডসহ বিভিন্ন জায়গায় চিনির বাজারে মনিটরিং, সচেতনতামূলক কার্যক্রম ও অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে অতিরিক্ত দামে চিনি বিক্রয় করা, পাকা ক্রয় ভাউচার সংগ্রহ না করা, পাকা ভাউচার খুচরা ব্যবসায়ীদের না দেওয়াসহ বিভিন্ন অনিয়মের দায়ে ভানুগাছ বাজারে অবস্থিত মেসার্স পূজা এন্টারপ্রাইজকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। সহকারি পরিচালক মো. আল আমিন জানান, আজকের অভিযানে মোট ১টি প্রতিষ্ঠানকে সর্বমোট ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তিনি বলেন, সঠিকমুল্যে খাদ্যপণ্য প্রাপ্তি নিশ্চিতকরনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
বাবু/জেএম