সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক

নিজস্ব প্রতিবেদক

সারাবাংলা

প্রায় চার ঘণ্টা পর সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। মৌলভীবাজারের কমলগঞ্জের লাউয়াছড়ায় ঝড়ে রেললাইনের ওপর গাছ

2022-10-26T00:40:06+00:00
2022-10-26T00:40:06+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২৬ অক্টোবর, ২০২২, ১২:৪০ এএম   (ভিজিট : ২১১)
X

প্রায় চার ঘণ্টা পর সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। মৌলভীবাজারের কমলগঞ্জের লাউয়াছড়ায় ঝড়ে রেললাইনের ওপর গাছ পড়ে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

রেললাইন থেকে গাছ সরিয়ে নেওয়া হলে মঙ্গলবার (২৫ অক্টোবর) রাত সাড়ে ৯টায় শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশন থেকে আটকে থাকা পাহাড়িকা এক্সপ্রেস যাত্রা শুরু করে। শমসেরনগর রেলওয়ে স্টেশনের মাস্টার উত্তম কুমার এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ঝড়ে সিলেট-শ্রীমঙ্গলের মাঝে রেললাইনের ওপর কয়েকটি গাছ ভেঙে পড়ে। এতে বিকেল সাড়ে ৫টা থেকে সারাদেশের সঙ্গে সিলেটের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। রাত ৯টা ২৬ মিনিট থেকে আবার রেল যোগাযোগ শুরু হয়েছে। এখন স্বাভাবিক আছে। সিলেটগামী আটকে থাকা সকল ট্রেন গন্তব্যের উদ্দেশ্যে ছেড়েছে।

স্থানীয়রা জানান, বিকেলে লাউয়াছড়া এলাকায় ঘণ্টাখানেক ঝড়-বৃষ্টি হয়। ওই সময় বনের মাঝে রেললাইনের ওপর গাছ পড়ে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এতে দুর্ভোগে পড়েন ট্রেনের যাত্রীরা।

বাবু/এসআর





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy