কমিটি ঘোষণা ছাড়াই শেষ হলো নেত্রকোনার দুর্গাপুর উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন

সোহেল খান দূর্জয়, নেত্রকোনা প্রতিনিধি

সারাবাংলা

সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে দীর্ঘ ৭ বছর পর মঙ্গলবার (২৫ অক্টোবর) নেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলা আওয়ামী

2022-10-26T11:12:50+00:00
2022-10-26T11:12:50+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
কমিটি ঘোষণা ছাড়াই শেষ হলো নেত্রকোনার দুর্গাপুর উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন
সোহেল খান দূর্জয়, নেত্রকোনা প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৬ অক্টোবর, ২০২২, ১১:১২ এএম   (ভিজিট : ৩৩৪)
X


সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে দীর্ঘ ৭ বছর পর মঙ্গলবার (২৫ অক্টোবর) নেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে, তবে আলোচনা সমালোচনা রয়েই গেল কমিটি ঘোষণা ছাড়াই শেষ হলো সম্মেলন। উপজেলার ঐতিহাসিক সুসং সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শফিউল আলম চৌধূরী নাদেল। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোনা জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু এমপি। সম্মেলনের উদ্বোধন করেন নেত্রকোনা জেলা আওয়ামী লীগের সভাপতি মতিউর রহমান খান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী কেন্দ্রীয় কমিটির সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল, কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য মারুফা আক্তার পপি, কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য উপাধ্যক্ষ রেমন্ড আরেং, সংসদ সদস্য মানু মজুমদার, সাবেক সংসদ সদস্য ছবি বিশ্বাস, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য হাবীবা রহমান খান শেফালী এমপি, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য জাকিয়া পারভিন খান,। দুর্গাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন আল আজাদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান সাজ্জাদের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান অসিত কুমার সরকার সজল, সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান প্রশান্ত কুমার রায়,যুগ্ন সাধারণ সম্পাদক নূর খান মিঠু, নেত্রকোনা পৌরসভার মেয়র আলহাজ্ব নজরুল ইসলাম খান, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক অধ্যাপক ভজন সরকার, ইফতেখার উদ্দিন মাসুদ, শামসুর রহমান ভিপি লিটন সহ, জেলা ও উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

বিশেষ অতিথির বক্তৃতায় জননেতা শফিউল আলম চৌধূরী নাদেল বলেন, ঐতিহাসিক ২৩ ফেব্রুয়ারিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে শ্রদ্ধাভরে স্মরণ করেন। উল্লেখ্য, ১৯৬৯ সালের (২৩ ফেব্রুয়ারি) ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে ছাত্রজনতা বাঙালির অবিসংবাদিত নেতা শেখ মুজিবুর রহমানকে " বঙ্গবন্ধু"- উপাধিতে ভূষিত করে।

খোঁজ নিয়ে জানা যায়, শফিউল আলম চৌধূরী নাদেল তার দায়িত্বপ্রাপ্ত ময়মনসিংহ বিভাগের সকল উপজেলা ও জেলায় ছুটে বেড়িয়ে সন্মেলনের মাধ্যমে নতুন কমিটি তৈরি করে তৃণমূল বঙ্গবন্ধু'র আওয়ামী লীগকে জননেত্রী শেখ হাসিনা'র নেতৃত্বে সুসংগঠিত করতে কাজ করে যাচ্ছেন। নেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলায় দীর্ঘ ৭ বছর পর (২৫ অক্টোবর) সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।এরকম অন্যান্য সকল ইউনিটে কমিটি তৈরি করতে তিনি নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর পর এই বিশেষ বছর ২০২২ সালের মধ্যে তিনি এসকল ইউনিটের নেতৃবৃন্দকে নতুন কমিটি উপহার দেওয়ার লক্ষ্য নিয়ে কাজ করছেন।

দুর্গাপুর উপজেলা আওয়ামী লীগের সম্মেলন সকাল ১১.১০ মিনিটে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে শুরু হয়ে বেলা ৪টায় সম্মেলনের ২য় পর্বে কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়। এবং তখন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক পদ প্রার্থীদের সিভি জমা নিয়ে কমিটির ঘোষণা না করেই কেন্দ্রীয় ও জেলা আওয়ামীলীগের সকল নেতাকর্মীরা সম্মেলন স্হল ত্যাগ করেন। এবং এই রিপোর্ট( ২৬ অক্টোবর বুধবার) লেখা পর্যন্ত দুর্গাপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করা হয়নি।

-বাবু/এ.এস 






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy