ডোমারে উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত

রতন কুমার রায়, ডোমার (নীলফামারী)

সারাবাংলা

নীলফামারীর ডোমার উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা ও আল্ট্রাসনোগ্রাফি মেশিনের উদ্বোধন করা হয়েছে। বুধবার (২৬ অক্টোবর) সকালে নীলফামারী-১

2022-10-26T16:55:39+00:00
2022-10-26T16:55:39+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
ডোমারে উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত
রতন কুমার রায়, ডোমার (নীলফামারী)
প্রকাশ: বুধবার, ২৬ অক্টোবর, ২০২২, ৪:৫৫ পিএম   (ভিজিট : ৩৬৭)
X

নীলফামারীর ডোমার উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা ও আল্ট্রাসনোগ্রাফি মেশিনের উদ্বোধন করা হয়েছে। বুধবার (২৬ অক্টোবর) সকালে নীলফামারী-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকার আল্ট্রাসনোগ্রাফি মেশিনের উদ্বোধন ও সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিজস্ব সম্মেলন কক্ষে আলোচনা সভা ও আল্ট্রাসনোগ্রাফি কক্ষে উক্ত মেশিনের নতুন করে কার্যক্রম উদ্বোধনের আয়োজন করেন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রায়হান বারীর সভাপতিত্বে এসময় উপজেলা পরিষদ চেয়ারম্যান তোফায়েল আহমেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা রমিজ আলম, ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক সরকার, ডোমার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ উন নবী উপস্থিত ছিলেন।

এছাড়াও স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. তপন কুমার রায়, এমওডিসি ডা. মনিরুজ্জামান রুকু, ডা. আবুল আলা, ডা. তৃতীয়া সরকার, উপজেলা স্বাস্থ্য পরিদর্শক ইনচার্জ বেলাল উদ্দিন, বোড়াগাড়ী ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম রিমুন প্রমুখ উপস্থিত ছিলেন।

বাবু/জেএম





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy