আখাউড়ায় দুই প্রতিষ্ঠানকে ১২ হাজার টাকা জরিমানা

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

সারাবাংলা

মূল্য তালিকা প্রদর্শন না করা, অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি সংরক্ষণ এবং ডায়াগনস্টিক সেন্টারে মেয়াদোত্তীর্ণ রিজেন্ট ফ্রীজে সংরক্ষণ করার দায়ে

2022-10-26T18:30:28+00:00
2022-10-26T18:30:28+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
আখাউড়ায় দুই প্রতিষ্ঠানকে ১২ হাজার টাকা জরিমানা
আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৬ অক্টোবর, ২০২২, ৬:৩০ পিএম   (ভিজিট : ৫১১)
X

মূল্য তালিকা প্রদর্শন না করা, অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি সংরক্ষণ এবং ডায়াগনস্টিক সেন্টারে মেয়াদোত্তীর্ণ রিজেন্ট ফ্রীজে সংরক্ষণ করার দায়ে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় দুই প্রতিষ্ঠানকে ১২ হাজার টাকা জরিমানা করেছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। 

বুধবার (২৬ অক্টোবর) দুপুরে পৌর শহরের সড়ক বাজার ও লাল বাজার এলাকায় এই অভিযান চালান জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মেহেদী হাসান। 

ভোক্তা অধিকার সূত্রে জানা গেছে, সড়ক বাজার নিমাই মিষ্টান্ন ভান্ডারকে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি পরিবেশনের অভিযোগে দুই হাজার টাকা জরিমানা করা হয়। পরে ভোক্তা অধিকারের দল লাল বাজার বিকল্প ডায়াগনস্টি সেন্টারে অভিযান শুরু করেন তারা। এসময় রেফ্রিজারেটরে মেয়াদোত্তীর্ণ রিএজেন্ট সংরক্ষণ রাখাসহ বিভিন্ন পরীক্ষার মূল্য তালিকা প্রদর্শন না করার অভিযোগে বিকল্প ডায়াগনস্টিক সেন্টারকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। 

জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মেহেদী হাসান বলেন, অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি পরিশনের দায়ে নিমাই মিষ্টান্ন ভান্ডারকে দুই হাজার টাকা এবং মেয়াদোত্তীর্ণ রিএজেন্ট সংরক্ষণ ও বিভিন্ন পরীক্ষার মূল্য তালিকা প্রদর্শন না করার অভিযোগে বিকল্প ডায়াগনস্টিক সেন্টারকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

বাবু/জেএম





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy