খুলনায় সমাবেশে আহত নেতাকর্মীদের দেখতে নড়াইলে রিজভী

জান্নাতুল বিশ্বাস, নড়াইল

সারাবাংলা

বিএনপির খুলনা বিভাগীয় গণসমাবেশ থেকে ফেরার পথে দুর্বৃত্তের হামলায় আহত নেতা-কর্মীদের দেখতে ও তাদের খোঁজখবর নিতে নড়াইলে গিয়েছেন

2022-10-26T19:05:09+00:00
2022-10-26T19:05:09+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
খুলনায় সমাবেশে আহত নেতাকর্মীদের দেখতে নড়াইলে রিজভী
জান্নাতুল বিশ্বাস, নড়াইল
প্রকাশ: বুধবার, ২৬ অক্টোবর, ২০২২, ৭:০৫ পিএম   (ভিজিট : ২৬৬)
X

বিএনপির খুলনা বিভাগীয় গণসমাবেশ থেকে ফেরার পথে দুর্বৃত্তের হামলায় আহত নেতা-কর্মীদের দেখতে ও তাদের খোঁজখবর নিতে নড়াইলে গিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী।

বুধবার (২৬ সেপ্টেম্বর) সকালে নড়াইল পৌর শহরে জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলামের বাড়িতে আহতদের সঙ্গে দেখা করে তাদের খোঁজখবর নেন রিজভী। অনেকটা হুট করেই নড়াইল সফর করেছেন রিজভী।

জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার রিজভী জর্জ বাংলাদেশ বুলেটেনকে জানান, গত ২২ অক্টোবর খুলনায় বিএনপির গণসমাবেশ থেকে ফেরার পথে নড়াইলসহ বিভিন্ন জেলা, উপজেলার নেতা-কর্মীদের উপর হামলা চালায় আওয়ামী সন্ত্রাসীরা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আহতদের খোঁজখবর নিতে আজ বুধবার নড়াইল, যশোরসহ এ অঞ্চলের কয়েকটি উপজেলা সফর করেন রুহুল কবির রিজভী।

এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার রিজভী জর্জ, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজুর রহমান আলেক প্রমুখ।

বাবু/জেএম





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy