মায়া নদীতে মাছ ধরতে গিয়ে যুবকের মৃত্যু

ভোলা প্রতিনিধি

সারাবাংলা

ভোলার চরফ্যাশনের মায়া নদীতে মাছ ধরতে গিয়ে মাটিচাপায় এক যুবকের মৃত্যু হয়েছে। মো. আওলাদ হোসেন (১৮) শশিভূষণ থানা

2022-10-26T20:58:21+00:00
2022-10-26T20:58:21+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
মায়া নদীতে মাছ ধরতে গিয়ে যুবকের মৃত্যু
ভোলা প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৬ অক্টোবর, ২০২২, ৮:৫৮ পিএম   (ভিজিট : ২৫৬)
X

ভোলার চরফ্যাশনের মায়া নদীতে মাছ ধরতে গিয়ে মাটিচাপায় এক যুবকের মৃত্যু হয়েছে। মো. আওলাদ হোসেন (১৮) শশিভূষণ থানা সংলগ্ন এওয়াজপুর ইউনিয়ন ১ নং ওয়ার্ডের মো. ইমাম হোসেনের ছেলে।

বুধবার (২৬ অক্টোবর) সকালে ভোলার চরফ্যাশন উপজেলার শশিভূষণ থানার এওয়াজপুর ইউনিয়নের ফাহিম ব্রিকস সংলগ্ন এলাকা থেকে চরফ্যাশন ফায়ার সার্ভিসের সদস্যরা আওলাদ হোসেন নামে ওই যুবকের মরদেহ উদ্ধার মরদেহ উদ্ধার করে। 

এলাকাবাসী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, বুধবার সকালে জাল নিয়ে মায়া নদীতে মাছ শিকার করতে যায় আওলাদ। মাছ ধরা অবস্থায় নদীতে জাল ফেলতে গেলে একপর্যায়ে উপর থেকে নদীর তীরের মাটি ভেঙে আওলাদের গায়ে পরলে সে পা পিচ্ছলে নদীতে পড়ে যায়। পরে জালের সঙ্গে আওলাদের শরীর পেঁচিয়ে যায়। এতে নদীতে ডুবে তার মৃত্যু হয়। পরে খবর পেয়ে চরফ্যাশন ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে এসে শরীরে জাল পেঁচানো অবস্থায় আওলাদের মরদেহ উদ্ধার করে।

শশিভূষণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় আওলাদের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই জনপ্রতিনিধিদের মাধ্যমে মরদেহ নিহতের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

বাবু/এসআর





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy