ড্রেজার ডুবি: আরও এক শ্রমিকের মরদেহ উদ্ধার, নিখোঁজ ১

চট্টগ্রাম প্রতিনিধি

সারাবাংলা

চট্টগ্রামের মিরসরাইয়ের সাগরে ড্রেজার ডুবে নিখোঁজ আট শ্রমিকের মধ্যে আরও দুইজনের মরদেহ উদ্ধার হয়েছে। বৃহস্পতিবার (২৭ সেপ্টেম্বর) সকাল

2022-10-27T10:10:13+00:00
2022-10-27T12:56:37+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
ড্রেজার ডুবি: আরও এক শ্রমিকের মরদেহ উদ্ধার, নিখোঁজ ১
চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৭ অক্টোবর, ২০২২, ১০:১০ এএম  আপডেট: ২৭.১০.২০২২ ১২:৫৬ পিএম  (ভিজিট : ২২৭)
X


চট্টগ্রামের মিরসরাইয়ের সাগরে ড্রেজার ডুবে নিখোঁজ আট শ্রমিকের মধ্যে আরও দুইজনের মরদেহ উদ্ধার হয়েছে। বৃহস্পতিবার (২৭ সেপ্টেম্বর) সকাল ৯টায় শাহিন মোল্লা (৩৫) ও সাড়ে ৯টায় তারেক মোল্লার (২৮) মরদেহ উদ্ধার করা হয়।

মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। ওসি বলেন, বৃহস্পতিবার সকালে আরও দুটি মরদেহ উদ্ধার করা হয়েছে। এ পর্যন্ত আটজনের মধ্যে সাত শ্রমিকের মরদেহ উদ্ধার হলো। বাকি একজনকে উদ্ধারের চেষ্টা চলছে।

গত সোমবার রাত ৮টার দিকে ঘূর্ণিঝড় সিত্রাংয়ের কবলে পড়ে ওই আট শ্রমিক নিখোঁজ হন। তার মধ্যে আনিচ মোল্লার দুই ছেলে ইমাম হোসেন মোল্লা ও শাহিন মোল্লা, আব্দুল হক মোল্লার ছেলে মাহমুদ মাহমুদ মোল্লা, সেকান্দার বারীর ছেলে মো. জাহিদ বারী, রহমান ফকিরের দুই ছেলে মো. আল-আমিন ফকির ও তারেক মোল্লা এবং নুরু সরদারের ছেলে আলম সরদারের মরদেহ উদ্ধার হয়েছে। এখনো নিখোঁজ রয়েছেন ইউসুফ আলী হাওলাদারের ছেলে বশর হাওলাদার। তারা সবাই পটুয়াখালী সদর উপজেলার জৈনকাঠি গ্রামের বাসিন্দা।

চট্টগ্রামের আগ্রাবাদ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক আবদুল্লাহ হারুন পাশা বলেন, এ পর্যন্ত সাত শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়েছে। আশা করছি, নিখোঁজ অপর এক শ্রমিকের মরদেহও পেয়ে যাবো। আমাদের ডুবুরিদল তৎপরতা অব্যাহত রেখেছে।

-বাবু/এ.এস






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy