ঘন কুয়াশার কারনে নীলফামারী সৈয়দপুর বিমানবন্দরে বিমান শিডিউলে বিপর্যয়

সুভাষ বিশ্বাস, নীলফামারী

সারাবাংলা

ঘন কুয়াশার কারণে নীলফামারী সৈয়দপুর বিমানবন্দরে বিমান অবতরণ ও উড্ডয়ন বন্ধ রেখেছে কর্তৃপক্ষ, (বৃহস্পতিবার ২৭ অক্টোবর) বিমানবন্দর এলাকায়

2022-10-27T10:29:03+00:00
2022-10-27T11:50:14+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ঘন কুয়াশার কারনে নীলফামারী সৈয়দপুর বিমানবন্দরে বিমান শিডিউলে বিপর্যয়
সুভাষ বিশ্বাস, নীলফামারী
প্রকাশ: বৃহস্পতিবার, ২৭ অক্টোবর, ২০২২, ১০:২৯ এএম  আপডেট: ২৭.১০.২০২২ ১১:৫০ এএম  (ভিজিট : ২৫৯)
X


ঘন কুয়াশার কারণে নীলফামারী সৈয়দপুর বিমানবন্দরে বিমান অবতরণ ও উড্ডয়ন বন্ধ রেখেছে কর্তৃপক্ষ, (বৃহস্পতিবার ২৭ অক্টোবর) বিমানবন্দর এলাকায় দৃষ্টিসীমা ছিলো মাত্র ৫০ মিটার। এজন্য সকাল ৮টা থেকে কোন এয়ারলাইনস এর বিমান অবতরণ করতে পারেনি।

সৈয়দপুর বিমানবন্দর কতৃপক্ষ জানায়,সকাল ৭:২০ মিনিটে ইউএস বাংলা- ৭ টা ৩০ মিনিটে নভোএয়ারের এই দুটি এয়ারক্রাফ্‌ট দৃষ্টি সীমা কম থাকায় অবতরণ করতে পারেনি।এতে করে বিমানবন্দরে আটকা পড়েছে শতাধিক বিমানের যাত্রী।

সৈয়দপুর বিমানবন্দর ইনচার্জ সুপ্লব কুমার ঘোষ জানায়,ঘন কুয়াশায় আজ বিমান চলাচল ব্যাহত হচ্ছে।শীতকালে আগামী ২৯ অক্টোবর থেকে নতুন শিডিউল মেনে বিমান চালাচল পরিচালনা করা হবে।

সৈয়দপুরে গত ২৪ ঘন্টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

-বাবু/এ.এস






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy