নড়াইলে সড়ক দুর্ঘটনায় নিহত ১

জান্নাতুল বিশ্বাস, নড়াইল

সারাবাংলা

নড়াইলে মোটরসাইকেল ও প্রাইভেটকার সংঘর্ষে স্বাধীন রায় (১৯) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৭ অক্টোবর) সকাল

2022-10-27T16:44:20+00:00
2022-10-27T16:44:20+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নড়াইলে সড়ক দুর্ঘটনায় নিহত ১
জান্নাতুল বিশ্বাস, নড়াইল
প্রকাশ: বৃহস্পতিবার, ২৭ অক্টোবর, ২০২২, ৪:৪৪ পিএম   (ভিজিট : ২৮৩)
X

নড়াইলে মোটরসাইকেল ও প্রাইভেটকার সংঘর্ষে স্বাধীন রায় (১৯) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৭ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে নড়াইল-যশোর-বেনাপোল মহাসড়কে নড়াইল সদর উপজেলায় গাবতলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত স্বাধীন রায় (১৯) উপজেলার ছোট বামনহাট গ্রামের অংশ রায়ের ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে বাড়ি থেকে বের হয়ে মোটরসাইকেল যোগে পার্শ্ববর্তী তুলারামপুর বাজারে যাচ্ছিলো স্বাধীন। এ সময় নড়াইল-যশোর-বেনাপোল মহাসড়কের গাবতলা বাজার থেকে একটু সামনে প্রাইভেটকার ও মোটরসাইকেল সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হন মোটরসাইকেল চালক স্বাধীন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

এ ব্যাপারে নড়াইল সদর থানার ওসি (চলতি দায়িত্ব) মাহমুদুর রহমান জানান, প্রাইভেটকারের সঙ্গে মোটরসাইকেল সংঘর্ষে একজন নিহত হয়েছে। নিহতের লাশ হাসপাতালে রয়েছে।

বাবু/জেএম





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy