রাজশাহীতে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

রাজশাহী ব্যুরো

সারাবাংলা

রাজশাহীতে ট্রেনে কাটা পড়ে এক নারীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৭ অক্টোবর) সকাল ৭টার দিকে রাজশাহী মহানগরীর ডিঙ্গাডোবা পাঠার

2022-10-27T16:50:10+00:00
2022-10-27T16:50:10+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
রাজশাহীতে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু
রাজশাহী ব্যুরো
প্রকাশ: বৃহস্পতিবার, ২৭ অক্টোবর, ২০২২, ৪:৫০ পিএম   (ভিজিট : ৩৪১)
X

রাজশাহীতে ট্রেনে কাটা পড়ে এক নারীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৭ অক্টোবর) সকাল ৭টার দিকে রাজশাহী মহানগরীর ডিঙ্গাডোবা পাঠার মোড় এলাকায় রেলক্রসিং পারাপারের সময় এ দুর্ঘটনা ঘটে।

নিহত নারীর নাম সাবেরা বেগম (৫০)। নগরীর রাজপাড়া থানার আলীগঞ্জ মধ্যপাড়ার বাসিন্দা তিনি। স্বামীর নাম আলাউদ্দিন (মৃত)। সাবেরা বেগম গৃহকর্মীর কাজ করতেন।

রাজশাহী রেলওয়ে থানার এসআই আনিসুজ্জামান জানান, সকালে সাবেরা বেগম কাজে যাচ্ছিলেন। পাঠার মোড় এলাকায় রেললাইনের লেভেল ক্রসিংয়ে কোন গেটম্যান থাকে না। ওই লেভেল ক্রসিং পারাপারের সময় চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে আসা বিরতিহীন বনলতা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়েন সাবেরা। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়।

বাবু/জেএম





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy