লোহাগড়ায় স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগে আটক ২

শহিদুল ইসলাম, লোহাগড়া

সারাবাংলা

নড়াইলের লোহাগড়ায় ৮ম শ্রেনির স্কুলছাত্রীকে জোর করে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ধর্ষণের মূল হোতাসহ দুইজনকে আটক

2022-10-27T17:03:40+00:00
2022-10-27T17:03:40+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
লোহাগড়ায় স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগে আটক ২
শহিদুল ইসলাম, লোহাগড়া
প্রকাশ: বৃহস্পতিবার, ২৭ অক্টোবর, ২০২২, ৫:০৩ পিএম   (ভিজিট : ২৪১)
X

নড়াইলের লোহাগড়ায় ৮ম শ্রেনির স্কুলছাত্রীকে জোর করে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ধর্ষণের মূল হোতাসহ দুইজনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলো, উপজেলার জয়পুর ইউনিয়নের বেলটিয়া গ্রামের সাফায়েত মোল্যার ছেলে রিফাত মোল্যা (১৯) ও কুবাদ মোল্যার ছেলে হাবিবুর রহমান (১৮)।

গত বুধবার (২৬ অক্টোবর) রাত ১০টার দিকে উপজেলার জয়পুর ইউনিয়নের বেলটিয়া গ্রামে ওই ঘটনা ঘটে। ভুক্তভোগী স্কুলছাত্রী বর্তমানে নড়াইল সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।  
পুলিশ ও ছাত্রীর পারিবারিক সূত্রে জানা গেছে, বুধবার রাত ১০টার দিকে ঘটনার শিকার ওই ছাত্রী তার বাড়ি থেকে ২০০ গজ দুরে চাচার বাড়িতে চাচাতো ভাইকে এগিয়ে দিতে যায়। ফেরার পথে পাশের বেলটিয়া গ্রামের রিফাত ও হাবিবুর তাকে জোর করে পাশের বাগানে নিয়ে যায়। এ সময় হাবিবুরের সহযোগীতায় রিফাত তাকে ধর্ষণ করে। মেয়েটির চিৎকারে গ্রামবাসী এগিয়ে এলে রিফাত পালিয়ে যায়। এ সময় জনতা রিফাতের সহযোগী হাবিবুরকে আটক করে পুলিশে খবর দেয়। পুলিশ এসে মেয়েটিকে উদ্ধার করে হাসপাতালে পাঠায় এবং হাবিবুরকে থানায় নিয়ে যায়। পরে সেদিন রাতেই অভিযান চালিয়ে মূলহোতা রিফাতকে আটক করে পুলিশ।

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দিন দুইজনকে আটক করার বিষয়টি নিশ্চিত করে বলেন, ভুক্তভোগী বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে, সুস্থ্য হলেই আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

বাবু/জেএম





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy