ফের দুই রোহিঙ্গাকে গুলি করে হত্যা

কক্সবাজার প্রতিনিধি

সারাবাংলা

কক্সবাজারের উখিয়ার বালুখালীতে ফের দুই রোহিঙ্গাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহতরা হলেন, মোহাম্মদ কেফায়েত উল্লাহর ছেলে আয়াত

2022-10-27T17:54:55+00:00
2022-10-27T17:54:55+00:00
শুক্রবার ৭ আগস্ট ২০২৬ ২৩ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার ৭ আগস্ট ২০২৬
   
ফের দুই রোহিঙ্গাকে গুলি করে হত্যা
কক্সবাজার প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৭ অক্টোবর, ২০২২, ৫:৫৪ পিএম   (ভিজিট : ২৯৯)
X

কক্সবাজারের উখিয়ার বালুখালীতে ফের দুই রোহিঙ্গাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহতরা হলেন, মোহাম্মদ কেফায়েত উল্লাহর ছেলে আয়াত উল্লাহ (৪০) ও মোহাম্মদ কাশিমের ছেলে ইয়াছিন (৩০)। তারা উভয়ই ১৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা।

বৃহস্পতিবার (২৭ অক্টোবর) ভোরে বালুখালীর ইরানী পাহাড়ের ১৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে এ ঘটনা ঘটে। উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, অজ্ঞাত কিছু রোহিঙ্গা দুর্বৃত্ত এসে কয়েক রাউন্ড গুলি ছোড়ে। এতে একজন ঘটনাস্থলে নিহত হন। আরেকজন হাসপাতালে নেওয়ার পথে মারা যান। কিছু বিচ্ছিন্ন সন্ত্রাসী গ্রুপ এ হত্যাকাণ্ড ঘটিয়েছে।

১৪-এপিবিএনের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) সৈয়দ হারুন অর রশীদ বলেন, দুষ্কৃতকারীরা অধিপত্য বিস্তার করার জন্য এ ঘটনা ঘটিয়েছে। এটি অভ্যন্তরীণ কোন্দলে হয়েছে। মাদকপাচার ও অস্ত্রপাচারে বাধা হাওয়ায় সাধারণ রোহিঙ্গাদের টার্গেট করে তাদের হত্যা করছে দুষ্কৃতকারীরা। ঘটনাস্থলে আমাদের একটি টিম আছে। ক্যাম্পে আমাদের নজরদারি আরও বৃদ্ধি করা হয়েছে৷

বাবু/জেএম





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy