নবীনগরে ছাত্রলীগের কমিটি ঘোষণা

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

সারাবাংলা

দীর্ঘ ১৭ বছর ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শ্যামগ্রাম ইউনিয়ন ছাত্রলীগের কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটি ঘোষণা করায় আনন্দ মিছিল

2022-10-27T18:19:35+00:00
2022-10-27T18:19:35+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নবীনগরে ছাত্রলীগের কমিটি ঘোষণা
নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৭ অক্টোবর, ২০২২, ৬:১৯ পিএম   (ভিজিট : ৫৭৭)
X

দীর্ঘ ১৭ বছর ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শ্যামগ্রাম ইউনিয়ন ছাত্রলীগের কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটি ঘোষণা করায় আনন্দ মিছিল করেছে শ্যামগ্রাম ইউনিয়ন ছাত্রলীগ। বৃহস্পতিবার (২৭ অক্টোবর) সকালে কমিটির সদস্যরা আনন্দ মিছিল নিয়ে জল্লী মোড় থেকে শুরু করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শ্যামগ্রাম দেবদারু গাছ মোড়ে এসে শেষ হয়।

জানা যায়, গত ২৩ অক্টোবর উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক আবু সাঈদ ও যুগ্ম আহ্বায়কগণের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে মো. ইমন আহমেদকে সভাপতি ও শওকত ইসলাম ইমতিয়াজকে সাধারণ সম্পাদক করে ৭ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করেন। কমিটি ঘোষণা করার পর ইউনিয়ন ছাত্রলীগের সদস্যদের মাঝে আনন্দ বিরাজ করছে। আনন্দ র‍্যালিতে ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ, শ্রমিকলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা আওয়ামী লীগ অংশগ্রহণ করেন।

আনন্দ মিছিল শেষে এক পথসভা অনুষ্ঠিত হয়। পথসভায় ছাত্রলীগ সভাপতি ইমন আহমেদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শওকত ইসলাম ইমতিয়াজ এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, শ্যামগ্রাম ইউনিয়ন  আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন ধনু, ইউপি সদস্য ফাতেমা আক্তার। বক্তারা বলেন, দীর্ঘদিন পর শ্যামগ্রাম ইউনিয়ন ছাত্রলীগের কমিটি অনুমোদন হওয়ায় যুবকদের মাঝে আনন্দ বিরাজ করছে। তারা সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান। 

এ ব্যাপারে শ্যামগ্রাম ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ইমন আহমেদ বলেন, দীর্ঘদিন পর ছাত্রলীগের কমিটি ঘোষণা করায় শ্যামগ্রাম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শামছুজ্জামান খান মাসুম ও উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক কমিটির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। 

বাবু/জেএম





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy