শুক্রবার অ্যাডভোকেট সিরাজুল হকের মৃত্যুবার্ষিকী

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

সারাবাংলা

আইনমন্ত্রী আনিসুল হকের বাবা অ্যাডভোকেট সিরাজুল হকের ২০তম মৃত্যুবার্ষিকী শুক্রবার (২৮ অক্টোবর)। ‘বাচ্চু মিয়া সাহেব’ নামে পরিচিত অ্যাডভোকেট

2022-10-27T18:30:56+00:00
2022-10-27T18:30:56+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
শুক্রবার অ্যাডভোকেট সিরাজুল হকের মৃত্যুবার্ষিকী
আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৭ অক্টোবর, ২০২২, ৬:৩০ পিএম   (ভিজিট : ৩০৯)
X

আইনমন্ত্রী আনিসুল হকের বাবা অ্যাডভোকেট সিরাজুল হকের ২০তম মৃত্যুবার্ষিকী শুক্রবার (২৮ অক্টোবর)। ‘বাচ্চু মিয়া সাহেব’ নামে পরিচিত অ্যাডভোকেট সিরাজুল হক ছিলেন উপমহাদেশের প্রখ্যাত আইনজীবী ও রাজনীতিবিদ

তিনি বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিশিষ্ট সংগঠক এবং আওয়ামী লীগের অন্যতম প্রেসিডিয়াম সদস্য ছিলেন। ছিলেন বাংলাদেশের অন্যতম সংবিধান প্রণেতা ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিশ্বস্ত ও ঘনিষ্ঠ সহচর। মুক্তিযুদ্ধ ও স্বাধীনতায় বিশেষ অবদানের জন্য এবছর তাকে স্বাধীনতা পদক (মরনউত্তর) দেওয়া হয়েছে। সিরাজুল হক ১৯৭০ সালের ডিসেম্বরে অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে কসবা-বুড়িচং নিয়ে গঠিত তৎকালীন কুমিল্লা-৪ আসন থেকে পাকিস্তান জাতীয় পরিষদের সদস্য এবং ১৯৭৩ সালের স্বাধীন বাংলাদেশের প্রথম জাতীয় সংসদ নির্বাচনে কসবা-আখাউড়া নিয়ে গঠিত ব্রাহ্মণবাড়িয়া-৪ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতির দায়িত্বও পালন করেন তিনি।

অ্যাডভোকেট সিরাজুল হক ঊনসত্তরের গণঅভ্যুথান, ১৯৭০ এর সাধারণ নির্বাচন এবং ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। তিনি ১৯৬৮ সালের আগরতলা ষড়যন্ত্র মামলায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পক্ষের অন্যতম প্রধান কৌঁশলী ছিলেন। বঙ্গবন্ধু হত্যা মামলা ও জাতীয় চারনেতা হত্যা মামলায় রাষ্ট্রপক্ষের প্রধান কৌঁশলীও ছিলেন তিনি। পাকিস্তানী শাসকগোষ্ঠী কর্তৃক বঙ্গবন্ধুর বিরুদ্ধে দায়েরকৃত বিভিন্ন হযরানিমূলক মামলায় বঙ্গবন্ধুর পক্ষের আইনজীবী হিসেবেও দায়িত্ব পালন করেন সিরাজুল হক।

ব্যক্তিগত জীবনে সিরাজুল হক বেগম জাহানারা হককে বিয়ে করেন। তিনি ছিলেন দুই ছেলে ও এক মেয়ের জনক। বর্তমান আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক তার সন্তান। বাবার মৃত্যুর পর বঙ্গবন্ধু হত্যা মামলার প্রধান কৌঁশলীর দায়িত্ব পালন করেন আইনমন্ত্রী আনিসুল হক। তার অপর ছেলের নাম আরিফুল হক রনি এবং একমাত্র কন্যা সায়মা ইসলাম। অ্যাডভোকেট সিরাজুল হক ১৯২৫ সালের ১ আগস্ট ব্রিটিশ ভারতের বেঙ্গল প্রেসিডেন্সির (বর্তমান বাংলাদেশ) তৎকালীন কুমিল্লা জেলার ব্রাহ্মণবাড়িয়ার কসবার পানিয়ারূপ গ্রামে জন্মগ্রহণ করেন। ২০০২ সালের ২৮ অক্টোবর এই মহান ব্যক্তিত্ব পরলোক গমন করেন। বনানীর মসজিদে জানাজা শেষে তাকে বনানী কবরস্থানে সমাহিত করা হয়।  

অ্যাডভোকেট সিরাজুল হকের ২০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আগামীকাল আখাউড়ায় উপজেলা আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের পক্ষ থেকে মিলাদ, দোয়া ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

বাবু/জেএম






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy