প্রকাশ: বৃহস্পতিবার, ২৭ অক্টোবর, ২০২২, ৬:৪৩ পিএম আপডেট: ২৭.১০.২০২২ ৬:৪৭ পিএম (ভিজিট : ২৩২)

X
নেত্রকোণার কেন্দুয়ায় ভেজাল বিরোধী অভিযানের মাধ্যমে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাবেরী জালাল। এসময় মেয়াদ উত্তীর্ণ কনফেকশনারি পণ্য ও নকল বিড়ি উদ্ধার করা হয়েছে বলে জানান স্থানীয় ব্যবসায়ীরা।
তারা আরো জানান, এসব মেয়াদ উত্তীর্ণ কনফেকশনারি পণ্য ও নকল বিড়ি রাখার অপরাধে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাবেরী জালাল ব্যবসায়ী ইব্রাহিম খলিল ও আব্দুল লতিফ নামে দুজনকে ৮০০ টাকা জরিমানা করেন।
বুধবার (২৬ অক্টোবর) বিকালে উপজেলার সাহিতপুর বাজারে এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এসব মেয়াদ উত্তীর্ণ কনফেকশনারি পণ্য ও নকল বিড়ি উদ্ধার ব্যবসায়ীদের জরিমানা করা হয়। পরে উদ্ধারকৃত সব মেয়াদ উত্তীর্ণ পণ্য ও নকল বিড়ি পুড়িয়ে ধ্বংস করা হয়।
ভেজাল বিরোধী অভিযানের নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাবেরী জালাল বলেন, আমরা সাহিতপুর বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করি। কয়েকটি ব্যবসায়ীর দোকানে অভিযান চালিয়ে মেয়াদ উত্তীর্ণ কনফেকশনারি পণ্য পাই এবং তাদেরকে জরিমানার করা হয় আওতায় আনা হয় বলে তিনি জানান।
এ সময় ভ্রাম্যমান আদালতকে সহায়তা প্রদান করেন কেন্দুয়া থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) ইমরান হোসাইন ও সহকারি উপরিদর্শক (এএসআই) শহীদুল ইসলাম।
বাবু/এসআর