সরকারি খালে বাঁধ, ৫০ হাজার টাকা জরিমানা

রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি

সারাবাংলা

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার সদর ইউনিয়নের সেনের হাওলা গ্রামের একটি সরকারি খালে বাঁধ দিয়ে মাছ চাষ করার দায়ে একজনকে

2022-10-27T19:31:36+00:00
2022-10-27T19:31:36+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
সরকারি খালে বাঁধ, ৫০ হাজার টাকা জরিমানা
রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৭ অক্টোবর, ২০২২, ৭:৩১ পিএম   (ভিজিট : ২৪৮)
X

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার সদর ইউনিয়নের সেনের হাওলা গ্রামের একটি সরকারি খালে বাঁধ দিয়ে মাছ চাষ করার দায়ে একজনকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (২৭ অক্টোবর) বিকেল সাড়ে ৩টায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ সালেক মুহিদ এ জরিমানা করেন। জরিমানা করা ওই ব্যক্তির নাম মো. ঈসমাইল হাওলাদার (৭০)। তিনি সেনের হাওলা গ্রামের মৃ. হাজী সমেদ হাওলাদারের ছেলে। 

স্থানীয় লোকজন ও ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, সদর ইউনিয়নের সেনের হাওলা গ্রামের ‘সেনের হাওলা’ সরকারি খাস খালে বাঁধ দিয়ে মাছ চাষ করছিল। এতে কৃষি ক্ষেতের পানি নিষ্কাশন ব্যাহত হয়ে জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছিল। এমন অভিযোগে বৃহস্পতিবার দুপুরে খালটিতে অভিযান চালিয়ে বাঁধ কেটে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এসময় খাল দখল করে বাঁধ দেওয়া ঈসমাইল হাওলাদারকে জরিমানা করা হয়।   

এ ব্যাপারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ সালেক মূহিদ বলেন, বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ এর (৬ঙ) লঙ্ঘনের অভিযোগে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয় এবং বাঁধ কেটে খালটি উন্মুক্ত করা হয়।  

বাবু/জেএম
 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy