কেরানীগঞ্জে বিপুল পরিমাণ মাদকসহ আটক ৩

সোহাগ খান, কেরানীগঞ্জ (ঢাকা)

সারাবাংলা

ঢাকার কেরানীগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ তিন মাদক চোরাকারবারিকে আটক করেছে র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র‍্যাব। বৃহস্পতিবার

2022-10-27T20:11:11+00:00
2022-10-27T20:11:11+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
কেরানীগঞ্জে বিপুল পরিমাণ মাদকসহ আটক ৩
সোহাগ খান, কেরানীগঞ্জ (ঢাকা)
প্রকাশ: বৃহস্পতিবার, ২৭ অক্টোবর, ২০২২, ৮:১১ পিএম   (ভিজিট : ২৫০)
X

ঢাকার কেরানীগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ তিন মাদক চোরাকারবারিকে আটক করেছে র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র‍্যাব। বৃহস্পতিবার (২৭ অক্টোবর) সকালে দক্ষিণ কেরাণীগঞ্জ থানাধীন আমবাগিচা এলাকা থেকে ১ হাজার পাঁচ পিস ইয়াবা ট্যাবলেটসহ কামাল হোসেন (৩৮) নামের একজনকে হাতেনাতে আটক করা হয়। 

এসময় তার কাছ থেকে মাদক ব্যবসার কাজে ব্যবহৃত একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। এছাড়াও একইদিন দুপুরে অপর একটি অভিযান চালিয়ে ইকুরিয়া হাসনাবাদ এলাকা থেকে ২০ কেজি গাঁজাসহ দুইজনকে আটক করা হয়। আটককৃতরা হলেন, মো. সবুজ (২৫) ও মো. শাকিল আহমেদ (১৯)। এসময় তার কাছ থেকে মাদক পরিবহনে ব্যবহৃত একটি কাভার্ড ভ্যান ও দুইটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় মাদকদ্রব্য আইনে মামলা রুজু হয়েছে। এ তথ্য নিশ্চিত করেন, র‍্যাব-১০ মিডিয়া অফিসার এ এসপি এনায়েত কবির সোয়েব। 

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পৃথক দুইটি অভিযান চালিয়ে আনুমানিক ৯ লাখ টাকা মূল্যের ২০ কেজি গাঁজা ও এক হাজার পাঁচ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিনজনকে আটক করতে র‍্যাব সক্ষম হয়। তিনি আরও বলেন, মাদক কারবারিদের বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে।

বাবু/জেএম





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy