গৃহবধূকে গাছের সঙ্গে বেঁধে নির্যাতন, শাশুড়ি আটক

কুমিল্লা প্রতিনিধি

সারাবাংলা

কুমিল্লায় এক গৃহবধূকে গাছের সঙ্গে দুই হাত বেঁধে নির্যাতনের একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ঘুরছে। গতকাল বুধবার

2022-10-28T01:00:42+00:00
2022-10-28T01:00:42+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
গৃহবধূকে গাছের সঙ্গে বেঁধে নির্যাতন, শাশুড়ি আটক
কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৮ অক্টোবর, ২০২২, ১:০০ এএম   (ভিজিট : ২৫২)
X

কুমিল্লায় এক গৃহবধূকে গাছের সঙ্গে দুই হাত বেঁধে নির্যাতনের একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ঘুরছে। গতকাল বুধবার (২৬ অক্টেবর) বিকেলে জেলার দেবিদ্বারের ধামতী ইউনিয়নের কোরেরপাড় এলাকায় এ ঘটনা ঘটে।

বৃহস্পতিবার (২৭ অক্টোবর) সারাদিন ছবিটি ফেসবুকে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করে। ছবিটি দেখে ওই গৃহবধূকে উদ্ধার করে তার শাশুড়িকে আটক করেছে দেবিদ্বার থানা পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন দেবিদ্বার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কমল কৃষ্ণ ধর।

ওসি বলেন, শাশুড়ি ও ননদ ওই গৃহবধূকে বাড়ির পাশে খাল থেকে বাঁশ তুলতে বলেছিল। সেটা না করায় তাকে গাছের সঙ্গে বেঁধে লাঠি দিয়ে পেটানো হয়। কে বা কাহারা ছবিটি ফেসবুকে পোস্ট করায় বিষয়টি সবার নজরে আসে। পরে পুলিশ পাঠিয়ে তাকে উদ্ধার করে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

গৃহবধূর শাশুড়িকে আটক করে হেফাজতে নেওয়া হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানিয়েছেন তিনি।

বাবু/এসআর





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy