ব্রাহ্মণবাড়িয়ায় ৫ মাদক ব্যবসায়ী গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়ায় প্রতিনিধি

সারাবাংলা

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে মাদকবিরোধী টাস্কফোর্সের অভিযানে ৫ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছে ৮০০ পিস ইয়াবা

2022-10-28T01:06:24+00:00
2022-10-28T01:06:24+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
ব্রাহ্মণবাড়িয়ায় ৫ মাদক ব্যবসায়ী গ্রেফতার
ব্রাহ্মণবাড়িয়ায় প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৮ অক্টোবর, ২০২২, ১:০৬ এএম   (ভিজিট : ২০৮)
X

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে মাদকবিরোধী টাস্কফোর্সের অভিযানে ৫ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছে ৮০০ পিস ইয়াবা ট্যাবলেট, ১০০ বোতল এসকাফ এবং ৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। বৃহস্পতিবার বিকেলে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়।

বুধবার গভীর রাতে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট এ.এইচ ইরফান উদ্দিন আহমেদ, উপজেলার মুকুন্দ পুর বিওপির বিজিবি সদস্য ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ব্রাহ্মণবাড়িয়ার সদস্যরা উপজেলার কামালমুড়া গ্রামে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকসহ তাদেরকে গ্রেফতার করেন।

গ্রেফতারকৃতরা হলেন- কামালমুড়া গ্রামের উত্তরপাড়ার মো. জামাল ফকির (৪০), একই এলাকার মো. বাবুল ফকির (৫০), মোছা. হেলেনা বেগম (৪৩), মো. ফরিদ মিয়া-(৪৫) ও মোঃ শাহ আলম (৪০)।

এ ঘটনায় বিজয়নগর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

বাবু/এসআর





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy