আখাউড়ায় এড. সিরাজুল হকের স্মরণ সভা ও দোয়া মাহফিল

রুবেল আহমেদ, আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া)

সারাবাংলা

দেশের প্রখ্যাত আইনজীবি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিশ্বস্ত সহচর, সাবেক সংসদ সদস্য এবং আইনমন্ত্রী আনিসুল হকের

2022-10-28T15:17:12+00:00
2022-10-28T15:17:12+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
আখাউড়ায় এড. সিরাজুল হকের স্মরণ সভা ও দোয়া মাহফিল
রুবেল আহমেদ, আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া)
প্রকাশ: শুক্রবার, ২৮ অক্টোবর, ২০২২, ৩:১৭ পিএম   (ভিজিট : ৩৯৯)
X

দেশের প্রখ্যাত আইনজীবি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিশ্বস্ত সহচর, সাবেক সংসদ সদস্য এবং আইনমন্ত্রী আনিসুল হকের পিতা মরহুম এড. সিরাজুল হকের ২০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের  উদ্যোগে শুক্রবার (২৮ অক্টোবর) সকালে রেলওয়ে ষ্টেশন চত্বরে অনুষ্ঠিত এ কর্মসূচি পালন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার। 

উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী চৌধুরীর সভাপতিত্বে স্মরণ সভায় বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান লায়ন ফিরোজুর রহমান ওলিও, আখাউড়া পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তাকজিল খলিফা কাজল, জেলা আওয়ামী লীগ নেতা আব্দুল হান্নান রতন, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম আহ্বায়ক মো. সেলিম ভূইয়া, মো. মনির হোসেন বাবুল, পৌর আওয়ামী লীগের সভাপতি এড. আব্দুল্লাহ ভূইয়া বাদল, যুবলীগের যুগ্ম আহ্বায়ক আব্দুল মমিন বাবুল, ছাত্রলীগের সভাপতি শাহাব উদ্দিন বেগ শাপলু, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন নয়ন প্রমুখ।

পরে মরহুম সিরাজুল হকের আত্মার মাগফেরাত কামনা করে মিলাদ ও দোয়া মাহফিল করা হয়। দোয়া শেষে তবারক বিতরণ করা হয়।

বাবু/জেএম






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy