ডোমারে ফেন্সিডিলসহ মাদক কারবারী আটক
রতন কুমার রায়, ডোমার (নীলফামারী)
প্রকাশ: শুক্রবার, ২৮ অক্টোবর, ২০২২, ৩:৩০ পিএম (ভিজিট : ৩২২)

X
নীলফামারী জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি রেইডিং টিম ডোমার উপজেলায় অভিযান চালিয়ে ২৯ বোতল ফেন্সিডিলসহ মঞ্জুরুল ইসলাম (৩৮) নামে এক মাদক কারবারীকে আটক করেছে। আটক মনজুরুল ইসলাম উপজেলার ছোট রাউতা জোড় পাখুড়ি এলাকার মৃত মাহমুদ আলীর ছেলে।
শুক্রবার (২৮ অক্টোবর) দুপুরে মঞ্জুরুল ইসলামকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে। এর আগে নীলফামারী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক শফিকুল ইসলামের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে বৃহষ্পতিবার বিকালে জোড় পাখুড়ি গ্রামে অভিযান চালায় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি রেইডিং টিম। অভিযান কালে নিজ বাড়ী হতে ২৯ বোতল ফেন্সিডিলসহ মঞ্জুরুল ইসলাম আটক করে। ওইদিন সন্ধ্যায় উপ পরিদর্শক এনামুল হক বাদী হয়ে মনজুরুল ইসলামের নামে থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন।
ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ উন নবী মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃত মঞ্জুরুল ইসলামকে দুপুরে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
বাবু/জেএম