কালিহাতীতে পানিতে পড়ে শিশুর মৃত্যু
সোহেল রানা, কালিহাতী (টাঙ্গাইল)
প্রকাশ: শুক্রবার, ২৮ অক্টোবর, ২০২২, ৪:০৭ পিএম (ভিজিট : ৩২৩)

X
টাঙ্গাইলের কালিহাতীতে ডোবার পানিতে পড়ে আরিসুর রহমান নামের দেড় বছরের এক শিশু নিহত হয়েছেন। শুক্রবার (২৮ অক্টোবর) দুপুরে ওই শিশুর নানীর বাড়ি উপজেলার পালিমা দক্ষিণ পাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, আরিসুর রহমানের মা ঢাকার একটি গার্মেন্টসে চাকরি করার কারণে তার মায়ই মা তাকে ছোটবেলা থেকেই লালন পালন করতো। আজ জুমার নামাজের আগে সেই বাড়ির পাশেই আরিসুর রহমান খেলতে খেলতে হঠাৎ ডোবার পানিতে পড়ে যায়।
পরে তাকে তার তালই হযরত আলী খুঁজতে খুঁজতে বাড়ির পাশে গেলে ডোবায় তার লাশ ভাসতে দেখে। পরে এলাকাবাসীর সহযোগিতায় মরদেহ উদ্ধার করা হয়।
বাবু/জেএম