ভূঞাপুরে ইয়াবাসহ আটক ১

কোরবান আলী তালুকদার, ভূঞাপুর

সারাবাংলা

টাঙ্গাইলের ভূঞাপুরে ৮৭০ পিস ইয়াবাসহ মো. জহের মন্ডল (৩০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে ভুঞাপুর থানা পুলিশ।

2022-10-28T16:11:34+00:00
2022-10-28T16:11:34+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
ভূঞাপুরে ইয়াবাসহ আটক ১
কোরবান আলী তালুকদার, ভূঞাপুর
প্রকাশ: শুক্রবার, ২৮ অক্টোবর, ২০২২, ৪:১১ পিএম   (ভিজিট : ৩৩৬)
X

টাঙ্গাইলের ভূঞাপুরে ৮৭০ পিস ইয়াবাসহ মো. জহের মন্ডল (৩০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে ভুঞাপুর থানা পুলিশ। শুক্রবার (২৮ অক্টোবর) সকালে উপজেলার গোবিন্দাসী এলাকার চকদার গরুর ফার্মের সামনে থেকে তাকে আটক করা হয়। 

আটককৃত জহের মন্ডল উপজেলার গাবসারা ইউনিয়নের চর বিহারী গ্রামের মৃত আব্দুল করিম মন্ডলের ছেলে। ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ মো. ফরিদুল ইসলাম জানান, কক্সবাজার থেকে এক ব্যক্তি মাদক নিয়ে তার নিজ বাড়িতে আসছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সকালের দিকে এসআই লিটন মিয়া ও এসআই মাহমুদুল হকের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি টিম তার পিছু নেয়। গোবিন্দাসী এলাকায় চকদার গরুর ফার্মের সামনে আসলে সেখান থেকে তাকে আটক করা হয়। 

এসময় তার কাছে থাকা একটি গজ (বাসা বাড়িতে রাজমিস্ত্রীদের কাজ করার যন্ত্র) এর ভিতর থেকে ৮৭০ পিস ইয়াবা পাওয়া যায়। আটককৃত জহের মন্ডলের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা হয়েছে এবং তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

বাবু/জেএম





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy