পুলিশের পাশাপাশি সর্বসাধারণকে ইতিবাচক ভূমিকা রাখার আহ্বান

সজীব আহমেদ, আমতলী

সারাবাংলা

বরগুনার আমতলী থানার আয়োজনে সর্বসাধারণের মতামত ও সমস্যা নিয়ে পুলিশের ওপেন হাউস ডে অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৮ অক্টোবর)

2022-10-28T17:23:38+00:00
2022-10-28T17:23:38+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
পুলিশের পাশাপাশি সর্বসাধারণকে ইতিবাচক ভূমিকা রাখার আহ্বান
সজীব আহমেদ, আমতলী
প্রকাশ: শুক্রবার, ২৮ অক্টোবর, ২০২২, ৫:২৩ পিএম   (ভিজিট : ২৩৬)
X

বরগুনার আমতলী থানার আয়োজনে সর্বসাধারণের মতামত ও সমস্যা নিয়ে পুলিশের ওপেন হাউস ডে অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৮ অক্টোবর) বিকাল ৪টার সময় উপজেলার কুকুয়া ইউনিয়ন পরিষদ চত্বরে অনুষ্ঠিত হয়েছে। 

এ সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে মতামত তুলে ধরেন জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তি, জনসাধারণ, কমিউনিটি পুলিশিং নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। আমতলী থানার অফিসার ইনচার্জ (ওসি) এ কে এম মিজানুর রহমানের সভাপতিত্বে ওপেন হাউজ ডে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বরগুনা জেলার পুলিশ সুপার আবদুস ছালাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত)  মো.মজিবর রহমান, কুকুয়া ইউনিয়নে চেয়ারম্যান বোরহান উদ্দিন আহমেদ মাসুম তালুকদার ও আঠারোগাছিয়া ইউনিয়নের চেয়ারম্যান রফিকুল ইসলাম (রিপন)।

অনুষ্ঠানে প্রধান অতিথি পুলিশ সুপার আবদুস ছালাম বক্তব্যে বলেন, মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ, বাল্যবিবাহ, নারী ও শিশু নির্যাতন, চাঁদাবাজি বিরোধী সমাজ গড়তে এবং আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশাপাশি সর্বসাধারণকে ইতিবাচক ভূমিকা রাখার আহ্বান জানান।

বাবু/জেএম





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy