কালিহাতীতে বাসচাপায় নিহত ২

সোহেল রানা, কালিহাতী (টাঙ্গাইল)

সারাবাংলা

টাঙ্গাইলের কালিহাতীতে দ্রুত গতির বাস চাপায় ঘোড়ার গাড়ীর দুই আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরো দুই

2022-10-28T17:33:59+00:00
2022-10-28T17:33:59+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
কালিহাতীতে বাসচাপায় নিহত ২
সোহেল রানা, কালিহাতী (টাঙ্গাইল)
প্রকাশ: শুক্রবার, ২৮ অক্টোবর, ২০২২, ৫:৩৩ পিএম   (ভিজিট : ২০০)
X

টাঙ্গাইলের কালিহাতীতে দ্রুত গতির বাস চাপায় ঘোড়ার গাড়ীর দুই আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরো দুই জন। শুক্রবার (২৮ অক্টোবর) সকালে ঢাকা-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের কালিহাতী উপজেলার হাতিয়া ১২নং সেতুর নিকট এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, বগুড়া জেলার শেরপুর উপজেলার মালিহাটা গ্রামের বাবলু পোদ্দার (৬৫) ও শাহজানপুর উপজেলার পোয়ালগাথা গ্রামের ইউনুস আলী (৫৫)। হতাহতরা জামালপুর থেকে ঘোড়া কিনে বগুড়ায় ফিরতেছিলেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, হতাহতরা কয়েকজন মিলে জামালপুরের একটি হাট থেকে ঘোড়া কিনে বাড়ীতে ফিরতেছিলেন। পথিমধ্যে ঢাকা-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের হাতিয়া এলাকায় ১২নং সেতু পাড় হওয়ার সময় ঢাকাগামী একটি দ্রুত গতির যাত্রীবাহী বাস তাদেরকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ওই দুই আরোহী নিহত হয়। এ ঘটনা আহত দুই জনকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের মরদেহ বঙ্গবন্ধু সেতু পূর্ব থানায় রয়েছে।

এ বিষয়ে বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার উপ-পরিদর্শক (এসআই) মো. নাজমুল হাসান বলেন, নিহতদের মরদেহ আইনী প্রক্রিয়া শেষে স্বজনদের নিকট হস্তান্তরের প্রক্রিয়া চলছে। এছাড়াও দ্রুত গতির ওই যাত্রীবাহী বাসটিকে শনাক্তের চেষ্ট চলছে।

বাবু/জেএম





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy