প্রকাশ: শুক্রবার, ২৮ অক্টোবর, ২০২২, ৬:৫২ পিএম (ভিজিট : ২৮৮)

X
শুক্রবার (২৮ অক্টোবর) ভোর রাতে পাবনার আমিনপুরে চরমপন্থী সদস্য কে একটি ওয়ান সট্যারগান ও দুই রাউন্ড গুলিসহ আটক করেছে থানা পুলিশ। আটক চরমপন্থী সদস্য উপজেলাধীন দড়িরচর গ্রামের আবু বকরের ছেলে মিজান ওরফে নিজাম (৪০)।
জানা গেছে, আমিনপুর থানার আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রওশন আলীর নেতৃত্বে, থানার ( ওসি তদন্ত) এমরান হোসেন তুহিন, এসআই মানিক, সাগরকান্দী ফাঁড়ির ইনচার্জ রুহুল আমিনসহ সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে সাগরকান্দী ইউনিয়নের শ্রীপুর এলাকায় এলাকাবাসীর সহায়তায় নিষিদ্ধ ঘোষিত চরমপন্থী সংগঠন পুর্ব বাংলা (কমিউনিস্ট পার্টি-লাল পতাকা) বাহিনীর সক্রিয় একজন সদস্য নিজাম কে আটক করে।
আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রওশন আলী বলেন, আমরা গোপন সংবাদের ভিত্তিতে সাগরকান্দী ইউনিয়নের শ্রীপুরে অভিযান পরিচালনা করে এলাকাবাসীর সহায়তায় একটি ওয়ান সুট্যারগান ও দুই রাউন্ড গুলিসহ একজন নিষিদ্ধ ঘোষিত সর্বহারা সদস্যকে গ্রেপ্তারকরি। গ্রেপ্তারকৃত সর্বহারা সদস্যর বিরুদ্ধে অস্ত্র ও দস্যুতার দুইটি পৃথক মামলা রুজু পূর্বক আদালতে প্রেরণ করা হবে।
বাবু/জেএম