প্রকাশ: শুক্রবার, ২৮ অক্টোবর, ২০২২, ৭:৪৬ পিএম (ভিজিট : ২৪৫)

X
যুগ যুগ জিও তুমি, মাওলানা ভাসানী এই শ্লোগান দিয়ে বাংলাদেশ ন্যশনাল আওয়ামী পার্টি ন্যাপ শ্রমিক উইং, ডিমলা সদর ইউনিয়ন শাখার আয়োজনে ৩নং ডিমলা ইউনিয়ন শ্রমিক ন্যাপ কর্মীদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
শুক্রবার (২৮ অক্টোবর) বিকালে ন্যাপ চেয়ারম্যান ভবনে কর্মী ও মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ন্যাপ উপজেলা আহ্বায়ক জাকারিয়া হোসেন রাজু। ন্যাপ সদস্য আমিনুর ইসলাম লাজু এর সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলার ন্যাপ সচিব মোফাক্কারুল ইসলাম পেলবহ। সভায় সভাপ্রধান ছিলেন আব্দুর রহমান উপদেষ্টা বাংলাদেশ ন্যাপ ডিমলা।
এতে আরো বক্তব্য রাখেন, উপজেলা যুগ্ন আহ্বায়ক বিশ্ব নাথ সিংহ রায়, আমজাদ হোসেন লিখন, আব্দুল মতিন, দুলাল ইসলাম, আব্দুস শুক্কুর, বুলবুল আহমেদ, মোহাম্মদ আলী সানু প্রমুখ। বক্তাগণ ন্যাপ চেয়ারম্যান জেবেল রহমান গানির ভূয়সী প্রশংসা করে বলেন, আমরা এমন এক নেতা পেয়েছি যার শিরা উপ শিরায় রাজনৈতিক রক্ত মিশে আছে। আমরা আরো গর্ববোধ করি পার্টির চেয়ারম্যান এর বাসা ডিমলায় আমরা ডিমলার মানুষ তাঁর হাতকে শক্তিশালী করে আগামী দিনে যেন সংসদে পাঠাতে পারি এই হোক আমাদের তিপ্ত শপথ।
সমাবেশ শেষে আলী হোসেন কে সভাপতি, সাধারণ সম্পাদক বিশ্বজিত রায় এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে সাইফুল ইসলাম নির্বাচিত হয়ে ৯৭ জন কে সদস্য করে কমিটি গঠন করা হয়।
বাবু/জেএম