মানুষ আওয়ামী লীগ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে : ফখরুল

সারাবাংলা

আওয়ামী লীগ চোর ও সন্ত্রাস নিয়ে চলছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন,

2022-10-29T00:47:46+00:00
2022-10-29T00:47:46+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
মানুষ আওয়ামী লীগ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে : ফখরুল
প্রকাশ: শনিবার, ২৯ অক্টোবর, ২০২২, ১২:৪৭ এএম   (ভিজিট : ২১৮)
X


আওয়ামী লীগ চোর ও সন্ত্রাস নিয়ে চলছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, দলটি জন্মগতভাবে চোর। তাদের চরিত্রের মধ্যে দুটি জিনিস আছে। একটা চুরি আর অন্যটা হচ্ছে সন্ত্রাস। মানুষ তাদের থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে।

শুক্রবার (২৮ অক্টোবর) রাত ৮টা ২৫ মিনিটে ঢাকা থেকে বিমানযোগে সৈয়দপুর বিমানবন্দরে এসে পোঁছান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সেখানে নীলফামারী ও দিনাজপুরের বিএনপি নেতা-কর্মীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে রংপুরের উদ্দেশে রওনা হন।

এর আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগ এখন সম্পূর্ণ জনবচ্ছিন্ন হয়ে গেছে। তিনটি সমাবেশ হয়েছে, জনগণের স্বতঃস্ফূর্ত সমাগম দেখে আওয়ামী লীগ ভয়ে আছে। মানুষ এই অবৈধ সরকারের কাছ থেকে মুক্তি চায়। একারণে বিএনপির পতাকা তলে ঐক্যবদ্ধ হতে শুরু করেছে।

এসময় বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বলেন, আওয়ামী লীগ গণতন্ত্র বিশ্বাস করে না। সবসময় গণতন্ত্রের কথা বললেও মনে প্রাণে তারা বাকশাল চেতনা ধারণ করছে। বিএনপির সমাবেশগুলোতে গণজোয়ার দেখে ভীত হয়ে পরিবহন ধর্মঘটের ডাক দিচ্ছে সরকার। যত বাধাই আসুক সমাবেশ সফল হবে। ধর্মঘট দিয়ে কোনো কাজ হবে না।

উল্লেখ্য, শনিবার (২৯ অক্টোবর) দুপুর ২টায় রংপুরের ঐতিহাসিক কালেক্টরেট ঈদগাহ মাঠে বিএনপির গণসমাবেশ শুরু হবে। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়া সমাবেশে দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, বেগম সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকুসহ বিএনপির কেন্দ্রীয় নেতারা গণসমাবেশে অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে।

এদিকে গণসমাবেশে যোগ দিতে বিএনপির কেন্দ্রীয় নেতাদের অনেকে ইতোমধ্যে রংপুরে পৌঁছেছেন। কেন্দ্রীয় নেতাদের মধ্যে শুক্রবার বিকেলে সমাবেশস্থলের মাঠে পরিদর্শন করেন বিএনপির ভাইস চেয়ারম্যান এ জেড এম জাহিদ, যুগ্ম মহাসচিব হারুন উর রশিদ, রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও সমাবেশের প্রধান সমন্বয়কারী আসাদুল হাবিব (দুলু), সহ সাংগঠনিক সম্পাদক আবদুল খালেক, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানী, কৃষক দলের মহাসচিব শহিদুল ইসলাম (বাবুল), ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি কাজী রওনোকুল ইসলাম, সাধারণ সম্পাদক সাইফ মোহাম্মদ জুয়েল প্রমুখ।

-বাবু/এ.এস






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy