কোটালীপাড়ায় দু’পক্ষের সংঘর্ষে আহত ১০

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি

সারাবাংলা

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে ইউপি সদস্যসহ ১০ জন আহত হয়েছে। গুরুতর আহতদের ঢাকার

2022-10-29T16:47:28+00:00
2022-10-29T16:47:28+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
কোটালীপাড়ায় দু’পক্ষের সংঘর্ষে আহত ১০
কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৯ অক্টোবর, ২০২২, ৪:৪৭ পিএম   (ভিজিট : ৩৮৪)
X

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে ইউপি সদস্যসহ ১০ জন আহত হয়েছে। গুরুতর আহতদের ঢাকার পঙ্গু হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

গত বৃহস্পতিবার দিবাগত রাতে, শুক্রবার ও আজ শনিবার সকালে উপজেলার রাধাগঞ্জ বাজার ও সংলগ্ন এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। জানাগেছে, দিঘলীয়া গ্রামের ইলিয়াছ শেখের সাথে একই গ্রামের মামুন শেখের এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই সুত্র ধরে বৃহস্পতিবার রাতে মামুন শেখের লোকজন ইলিয়াছ গ্রুপের লোক ও ইউপি সদস্য মারুফ শেখের উপরে হামলা চালায়। তাকে গুরুতর অবস্থায় কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে এনে ভর্তি করা হয়। এখানে তার শারিরীক অবস্থার অবনতি ঘটলে চিকিৎসকদের পরামর্শে ঢাকা পঙ্গু হাসপাতালে নিয়ে যাওয়া হয়। 

এ দিকে মারপিটের ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার ও শনিবার সকালে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সংঘর্ষে উভয় পক্ষের কমপক্ষে ১০ জন আহত হয় সেই সাথে ৭টি বসতঘর ও ২টি খাবার হোটেল এবং ৩টি গাড়ি ভাঙচুর করা হয়। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী মুন্না হোটেলের মালিক শাহাদাৎ হোসেন বলেন, আমার নগদ টাকা, স্বর্ন, চাল, চিনি, ময়দা ও সিসি ক্যামেরাসহ ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে। 

কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ মো. জিল্লুর রহমান বলেন, সংঘর্ষের ঘটনায় অভিযোগ পেয়েছি। তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে বর্তমানে এলাকার অবস্থা শান্ত রয়েছে বলে জানিয়েছেন এই পুলিশ কর্মকর্তা।

বাবু/জেএম






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy