উন্নয়ন যেন পরিবেশবান্ধব হয় : ড. ফারহিনা আহমেদ

রাশেদুল ইসলাম, কক্সবাজার

সারাবাংলা

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব ড. ফারহিনা আহমেদ বলেছেন, উন্নয়ন করতে হলে পরিবেশের কথা মাথায় রেখেই

2022-10-29T17:21:20+00:00
2022-10-29T17:21:20+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
উন্নয়ন যেন পরিবেশবান্ধব হয় : ড. ফারহিনা আহমেদ
রাশেদুল ইসলাম, কক্সবাজার
প্রকাশ: শনিবার, ২৯ অক্টোবর, ২০২২, ৫:২১ পিএম   (ভিজিট : ২৮১)
X

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব ড. ফারহিনা আহমেদ বলেছেন, উন্নয়ন করতে হলে পরিবেশের কথা মাথায় রেখেই করতে হবে। পরিবেশের কথা চিন্তা না করে উন্নয়ন করলে প্রকৃত উন্নয়ন সম্ভব হয়ে উঠে না। উন্নয়ন যেন পরিবেশবান্ধব হয় সেদিকে সকলের খেয়াল রাখতে হবে।

শনিবার (২৯ অক্টোবর) দুপুরে স্থানীয় একটি হোটেলের সম্মেলন কক্ষে কক্সবাজার পরিবেশ অধিদপ্তর ও ইউএনডিপি-র আয়োজনে সেন্টমার্টিন দ্বীপের পরিবেশ, প্রতিবেশ ও জীব বৈচিত্র সুরক্ষা এবং পরিবেশবান্ধব পর্যটন উন্নয়নে অংশীজনদের সমন্বয়ে পরামর্শ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে সচিব এসব কথা বলেন। এসময় ড. ফারহিনা আহমেদ আরও বলেন, সেন্টমার্টিন বা বাংলাদেশকে নিয়ে কাজ করলে আমাদের প্রতিদ্বন্দ্বী ভাববেন না। সরকার পর্যটন চায় তবে পরিবেশ যেন পায়ে পিষ্ট করে না ফেলে। এসময় সেন্টমার্টিনের মানুষের কথা বিবেচনা করেই সব কাজ করা হবে বলে জানান তিনি।

জেলা প্রশাসক মো. মামুনুর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ড. আবদুল হামিদ, জেলা আওয়ামী লীগ সভাপতি এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী, পরিবেশ অধিদপ্তরের পরিচালক সৈয়দা মাসুমা খানম, ইউএনডিপি প্রতিনিধি নাজনীন আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল ইসলামসহ সংশ্লিষ্টরা বক্তব্য রাখেন।

কর্মশালায় সেন্টমার্টিন দ্বীপের বন, প্রকৃতি ও জীববৈচিত্র সংরক্ষণ, বর্জ্য ব্যবস্থাপনা, প্লাস্টিক পণ্য বর্জন, কমিউনিটি বেইজড পর্যটনসহ বিভিন্ন বিষয়ের উপর গুরুত্বারোপ করা হয়।

বাবু/জেএম





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy