প্রকাশ: শনিবার, ২৯ অক্টোবর, ২০২২, ৫:৪৮ পিএম (ভিজিট : ২১১)

X
‘কমিউনিটি পুলিশের মূলমন্ত্র শান্তি-শৃঙ্খলা সর্বত্র’ এই শ্লোগানে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে কমিউনিটি পুলিশিং ডে-২০২২ উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে শনিবার (২৯ অক্টোবর) সকাল ১০টার দিকে পৌর শহরের মুক্তিযোদ্ধা মোড় থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়।
পরে থানা গেইটে এসে র্যালিটি শেষ হয়। পরবর্তীতে থানা অডিটোরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ঈশ্বরগঞ্জ থানা ও ঈশ্বরগঞ্জ কমিউনিটি পুলিশিং কমিটি এর যৌথ উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইন-চার্জ পিএসএম মোস্তাছিনুর রহমান এর সঞ্চালনায় এবং ঈশ্বরগঞ্জ কমিউনিটি পুলিশিংয়ের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য আবু বকর সিদ্দিক দুলাল ভুঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (গৌরীপুর সার্কেল) শেখ মোস্তাফিজুর রহমান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোসা. হাফিজা জেসমিন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাফির উদ্দিন আহমেদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এ কে এম ফরিদ উল্লাহ, মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা হাসান পলি। এছাড়াও বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, স্থানীয় সাংবাদিক ও রাজনৈতিক, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বাবু/জেএম