কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে সিরাজগঞ্জে র‌্যালি

নাজমুল হোসেন (সিরাজগঞ্জ) প্রতিনিধি

সারাবাংলা

বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্য দিয়ে সিরাজগঞ্জে কমিউনিটি পুলিশিং ডে পালন করা হয়েছে।কমিউনিটি পুলিশিং এর মূলমন্ত্র শান্তি-শৃঙ্খলা

2022-10-29T18:06:10+00:00
2022-10-29T18:06:10+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে সিরাজগঞ্জে র‌্যালি
নাজমুল হোসেন (সিরাজগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৯ অক্টোবর, ২০২২, ৬:০৬ পিএম   (ভিজিট : ২১৩)
X


বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্য দিয়ে সিরাজগঞ্জে কমিউনিটি পুলিশিং ডে পালন করা হয়েছে। 

কমিউনিটি পুলিশিং এর মূলমন্ত্র শান্তি-শৃঙ্খলা সর্বত্র”এই শ্লোগানকে সামনে রেখে শনিবার (২৯ অক্টোবর) সকালে এ উপলক্ষে জেলা কমিউিনিটি পুলিশিং কার্যালয়ের সামনে থেকে বর্ণাঢ্য র‌্যালি বের  হয়ে শহীদ এম মনসুর আলী অডিটোরিয়ামে গিয়ে শেষ হয়।

অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে  রাখেন, সিরাজগঞ্জ (সদর ও কামারখন্দ) ২ আসনের জাতীয় সংসদ সদস্য অধ্যাপক ডাঃ মোঃ হাবিবে মিল্লাত মুন্না।এতে সভাপতিত্ব করেন পুলিশ সুপার আরিফুর রহমান মন্ডল বিপিএম বার পিপিএম বার।

বক্তারা বলেন, জনগণ ও পুলিশের সাথে সেতু বন্ধন করার জন্য কমিউনিটি পুলিশিং গঠন করা হয়। রাষ্ট্রকে শান্তি ও সুরক্ষা রাখতে পুলিশ এবং জনগণের একসাথে কাজ করতে হবে।

এসময়  জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদ, জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ্যাড. কে এম হোসেন আলী হাসান, সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুস সামাদ তালুকদার, অতিরিক্ত পুলিশ সুপার অর্থ ও প্রশাসন নুরে আলম সিদ্দিকী, সাবেক মহিলা সংরক্ষিত আসনের জাতীয় সংসদ সদস্য সেলিনা বেগম স্বপ্না, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীরমুক্তিযোদ্ধা গাজী শফিকুল ইসলাম শফি,প্রেসক্লাবের সভাপতি হেলাল আহমেদ সহ অনেকেই  উপস্থিত ছিলেন।

-বাবু/এ.এস






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy