প্রকাশ: শনিবার, ২৯ অক্টোবর, ২০২২, ৬:৫০ পিএম (ভিজিট : ২৪৭)

X
টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলায় ২৯৩ জন বীর মুক্তিযোদ্ধাদের মাঝে ডিজিটাল সনদ ও স্মার্ট কার্ড বিতরণ করা হয়েছে। শনিবার (২৯ অক্টোবর) দুপুরে উপজেলা অডিটোরিয়ামে এ সনদ ও স্মার্ট কার্ড বিতরণ করা হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- স্থানীয় সংসদ সদস্য ছোট মনির। বিশেষ অতিথি ছিলেন, ভূঞাপুর উপজেলা চেয়ারম্যান মোছা. নার্গিস বেগম, উপজেলা নির্বাহী অফিসার মোছা. ইশরাত জাহান, মহিলা ভাইস চেয়ারম্যান আলিফ নূর মিনি, থানার অফিসার ইনচার্জ মো. ফরিদুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দ মাসুদুল হক টুকু, সাংগঠনিক সম্পাদক আরিফুল হক আরজু, জেলা পরিষদের সাবেক সদস্য আজহারুল ইসলাম।
ভূঞাপুর প্রেসক্লাবের সভাপতি শাহ আলম প্রামাণিক, অর্জুনা ইউনিয়নের চেয়ারম্যান দিদারুল আলম খান মাহবুব, অলোয়া ইউনিয়নের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম রফিকসহ উপজেলার সকল বীর মুক্তিযোদ্ধাবৃন্দ উপস্থিত ছিলেন।
বাবু/জেএম