নয় বছর পর আমতলী উপজেলা আওয়ামীলীগের সম্মেলন

আমতলী (বরগুনা) প্রতিনিধি

সারাবাংলা

বরগুনার আমতলীতে নয় বছর পর আমতলী উপজেলা আওয়ামীলীগের সম্মেলন অনুষ্ঠিত হবে আগামীকাল রবিবার ৩০ অক্টোবর।উপজেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন

2022-10-29T19:00:20+00:00
2022-10-29T19:00:20+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
নয় বছর পর আমতলী উপজেলা আওয়ামীলীগের সম্মেলন
আমতলী (বরগুনা) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৯ অক্টোবর, ২০২২, ৭:০০ পিএম   (ভিজিট : ২৯১)
X


বরগুনার আমতলীতে নয় বছর পর আমতলী উপজেলা আওয়ামীলীগের সম্মেলন অনুষ্ঠিত হবে আগামীকাল রবিবার ৩০ অক্টোবর।

উপজেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন  ( আগামীকাল রবিবার ৩০ অক্টোবর) আমতলী পৌরসভার সামনে  বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের  মুর‌্যালের সামনের মাঠে  অনুষ্ঠিত হবে।

এরমধ্যেই সকল ধরনের প্রস্তুতি শেষ হয়েছে বলে জানায় উপজেলা আওয়ামীলীগের  নেতৃবৃন্দরা। এর আগে  সর্বশেষ ২০১৩ সালের ২৯ জানুয়ারি  সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল।

আমতলী উপজেলা আওয়ামীলীগের সভাপতি ( ভারপ্রাপ্ত) এ্যাডঃ এম এ কাদের মিয়া র সভাপিত্বে ও আমতলী উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও পৌর মেয়র মো.মতিয়ার রহমান এর সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখবেন আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এ্যাডঃ মো. আফজাল হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখবেন আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটির আন্তজার্তিক বিষয়ক সম্পাদক শাম্মী আহমেদ, কেন্দ্রীয় কমিটির সদস্য মো. আনিসুর রহমান, কেন্দ্রীয় কমিটির সদস্য গোলাম রব্বানী চিনু। সম্মেলনের উদ্বোধন করবেন বরগুনা জেলা আওয়মীলীগের সভাপতি এ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শমভু এমপি। প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন বরগুনা জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলহাজ্ব মো. জাহাঙ্গীর কবির।

আমতলী উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও পৌর মেয়র মো মতিয়ার রহমান বলেন, , সম্মেলন সফল করতে সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। 

-বাবু/এ.এস






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy