প্রকাশ: শনিবার, ২৯ অক্টোবর, ২০২২, ৭:২৭ পিএম (ভিজিট : ২৫৪)

X
টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার ফলদা ইউনিয়নের ঝিনাই নদীতে উৎসব মুখর পরিবেশে দু'দিন ব্যাপী গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ও শুক্রবার (২৭-২৮ অক্টোবর) বিকেলে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র বীরমুক্তিযোদ্ধা মো. মাসুদুল হক মাসুদের উদ্যোগে এ নৌকা বাইচ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী এই নৌকা বাইচ দেখতে সকাল থেকেই দর্শনার্থীদের ঢল নামে এলাকায়। দূর দূরান্ত থেকে শুরু করে আশপাশের এলাকা থেকে সব বয়সী হাজার হাজার নারী-পুরুষ নৌকা বাইচ দেখতে আসেন। বিভিন্ন জেলা থেকে সুসজ্জিত নৌকা নিয়ে রং-বে রংয়ের পোশাকে সেজে এতে অংশ নেন প্রতিযোগীরা। বাদ্যযন্ত্রের তালে তালে এবং বৈঠার ছপ ছপ শব্দ মিলেমিশে যেন একাকার হয়ে গিয়েছিল এই নৌকা বাইচ এলাকাতে। ছোট-বড় শত শত নৌকা ভাড়া করে বন্ধু-বান্ধব ও স্বজনদের নিয়ে বিভিন্ন জায়গায় অবস্থান নেন দর্শনার্থীরা। পুরুষের পাশাপাশি নারীদের উপস্থিতিও ছিলো চোখে পড়ার মতো।
দ্বিতীয় দিনের অনুষ্ঠানে ভূঞাপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও নৌকা বাইচ প্রতিযোগিতার সভাপতি বাবু সরণ দত্তের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভূঞাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. মাসুদুল হক মাসুদ। নৌকা বাইচ প্রতিযোগিতার উদ্বোধন করেন, গোপালপুর পৌর মেয়র মো. রফিকুল হক ছানা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আলিফ নুর মিনি, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সাহিনুল ইসলাম তরফদার বাদল, পৌর আওয়ামী লীগের সভাপতি মো. আব্দুল বাছেদ।
নবনির্বাচিত জেলা পরিষদের সদস্য মো. খায়রুল ইসলাম তালুকদার বাবলু, গোবিন্দাসী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গাজি ইকরাম উদ্দিন তারা মৃধা, নিকরাইল ইউনিয়নের চেয়ারম্যান মো. মাসুদুল হক মাসুদ, গোবিন্দাসী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম আমিন, গোহালিয়া বাড়ী ইউনিয়নের চেয়ারম্যান মো. আব্দুল হাই, গাবসারা ইউনিয়নের চেয়ারম্যান শাহ্ আলম আকন্দ শাপলা, অর্জুনা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান মো. আইয়ুব আলী মোল্লা, অলোয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শফিকুল ইসলাম বাবু প্রমুখ।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ফলদা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খোরশেদ আলম, গাবসারা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল বাছেদ আকন্দ বাদশা, গোবিন্দাসী বাজার বণিক সমিতির সভাপতি মো. ছরোয়ার আকন্দ, গোবিন্দাসী ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম রফিকসহ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ফাইনাল নৌকা বাইচ প্রতিযোগিতায় গাবসারা ইউনিয়নের আল্লাহ ভরসা (কালিপুর) চ্যাম্পিয়ন এবং একই ইউনিয়নের নিকলাপাড়া গ্রামের মানিক তরী রানার্সআপ হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন-নৌকা বাইচ প্রতিযোগিতার সদস্য সচিব নাসির উদ্দিন সুজন।
বাবু/জেএম