মধুপুরে কমিউনিটি পুলিশিং ডে অনুষ্ঠিত

মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

সারাবাংলা

সমাজের বিভিন্ন ধরণের অপরাধ ও অপরাধের প্রতিকার ও প্রতিরোধ মূলক ব্যবস্থা নেয়া, জনগণকে সচেতন করা, আইনি সহায়তা প্রদান

2022-10-29T19:48:45+00:00
2022-10-29T19:48:45+00:00
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬ ২২ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬
   
মধুপুরে কমিউনিটি পুলিশিং ডে অনুষ্ঠিত
মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৯ অক্টোবর, ২০২২, ৭:৪৮ পিএম   (ভিজিট : ২৭৩)
X

সমাজের বিভিন্ন ধরণের অপরাধ ও অপরাধের প্রতিকার ও প্রতিরোধ মূলক ব্যবস্থা নেয়া, জনগণকে সচেতন করা, আইনি সহায়তা প্রদান করা, পুলিশ ও জনগণের সম্পৃক্ততা বৃদ্ধি করতে কাজ করে যাচ্ছে কমিউনিটি পুলিশিং।

প্রতি বছরের মত শনিবার (২৯ অক্টোবর) কমিউনিটি পুলিশিং ডে পালন করা হয়। “কমিউনিটি পুলিশিং এর মূলমন্ত্র, শান্তি শৃংখলা সর্বত্র” এ স্লোগানকে সামনে রেখে প্রতি বছরের মত এবারও মধুপুরে ২৯ অক্টোবর শনিরাব মধুপুর থানার উদ্যোগে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষ্যে সকালে এক বর্ণাঢ্য র‌্যালি বের করে। র‌্যালিটি মধুপুরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক পদক্ষিণ করে এসে থানা মোড়ে অবস্থিত উপজেলা কমিউনিটি সেন্টারে এক আলোচনা সভার আয়োজন করে।

ওসি তদন্ত মুরাদ হাসানের সঞ্চালনায়, মধুপুর থানার অফিসার ইনচার্জ মাজহারুল আমিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ ছরোয়ার আলম খান আবু, বিশেষ অতিথি ছিলেন উপজেলা আ.লীগের সভাপতি খন্দকার শফি উদ্দিন মনি, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. জাকির হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান শরিফ আহমদ নাসির, মহিলা ভাইস চেয়ায়ম্যান যষ্ঠিনা নকরেক, উপজেলা আ.লীগের সহ-সভাপতি বাপ্পু সিদ্দিকিসহ আরও উপস্থিত ছিলেন মধুপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম শহিদ, সাংবাদিক আ. হামিদ, অধ্যাপক গোলাম ছামদানী প্রমুখ । 

এ উপলক্ষ্যে সন্ধ্যায় এক মনোগ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে মধুপুর থানা পুলিশ।

বাবু/জেএম






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy