প্রকাশ: রোববার, ৩০ অক্টোবর, ২০২২, ২:৫৫ পিএম (ভিজিট : ২৩৪)

X
গাজীপুরের কালীগঞ্জে ভোক্তা অধিকার আইন, ২০০৯ অবহিতকরণ ও বাস্তবায়ন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। রোববার (৩০ অক্টোবর) দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসসাদিকজামান।
এতে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোয়াজ্জেম হোসেন পলাশ, কালীগঞ্জ পৌর মেয়র এস.এম রবীন হোসেন, ওসি মো. আনিসুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ এস.এম মনজুর-এ-ইলাহী, মহিলা ভাইস চেয়ারম্যান শর্মিলা রোজারিও প্রমুখ।
এ সময় উপজেলার বিভিন্ন দফতর প্রধান, গণমাধ্যমকর্মী, জনপ্রতিনিধি, ব্যবসায়ি নেতৃবৃন্দসহ স্থানীয় নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
সেমিনারে বক্তারা বলেন, ভোক্তা অধিকার সংরক্ষণে শুধু প্রশাসন কাজ করলে হবে না, সাথে আমাদের সবাইকে সজাগ হতে হবে। কোন পণ্য কেনার আগে দাম ও তারিখ দেখে কিনতে হবে। কোথাও কোন ভোক্তা অধিকার ক্ষুন্ন হলে প্রশাসনকে অবহিত করতে হবে। ব্যবসায়ীদের অতি মুনাফা লাভের মানসিকতা পরিবর্তন করার পাশাপাশি আমাদের সকলের মানসিকতার পরিবর্তন করতে হবে। ভোক্তা যদি সচেতন হন তাহলে এই অধিকার সহজে বাস্তবায়ন হবে।
এছাড়াও ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর অধীনে অভিযোগ দায়ের এবং অপরাধ দন্ডের বিধান নিয়ে আলোচনা করা হয়।
-বাবু/এ.এস