প্রকাশ: রোববার, ৩০ অক্টোবর, ২০২২, ৩:০১ পিএম (ভিজিট : ৪৬২)

X
কৃষিখাতের উন্নয়ন ও কৃষকদের অধিক সুবিধা প্রাপ্তির লক্ষ্যে সরকার নানামুখী পদক্ষেপ গ্রহন করে যাচ্ছে।তারই ধারাবাহিকতায় ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ২০২২-২৩ অর্থ বছরের খরিপ-২ মৌসুমে ন্যাশনাল এগ্রিকালচার টেকনোলজি প্রোগ্রাম-ফেজ প্রজেক্ট (এনএটিপি-২) প্রকল্পের আওতায় ক্লাস্টার প্রদর্শনীর উপর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৩০ অক্টোবর) সকালে ঈশ্বরগঞ্জের বড়হিত ইউনিয়নের বড়হিত ব্লকের কৃষক জাহাঙ্গীর আলম সুরুজের ফসলি মাঠে গ্রীষ্মকালীন টমেটো প্রদর্শনী শেষে তার বাড়ি সংলগ্ন মাঠে অনুষ্ঠিত মাঠ দিবসে কৃষক নূর হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলার অতিরিক্ত কৃষি অফিসার কৃষিবিদ আব্দুল ওয়াহেদ খান,কৃষি সম্প্রসারণ অফিসার ফারজানা আজাদ সুমী, উপসহকারী কৃষি অফিসার আলী আকসার খান (বড়হিত ব্লক), ছাইদুর রহমান (নশতি ব্লক), নূরনবী মোঃ ওয়ালিউল্লাহ্ (বড়ডাংরী ব্লক), আবুল কাশেম তালুকদার, প্রদর্শনী কৃষক জাহাঙ্গীর আলম সুরুজ প্রমুখ।
প্রদর্শনী বড়হিত ব্লকের দায়িত্বরত উপসহকারী কৃষি অফিসার আলী আকসার খান জানান, গ্রীষ্মকালীন বিউটিফুল জাতের টমেটো যেন সবাই মালচিং পেপার দিয়ে চাষাবাদ করে লাভবান হতে পারে এবং তেল ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে রোপা আমন ধান কর্তন ও বোরো ধান রোপনের আগে যে সময়ে জমি পতিত থাকে সে সময়ে সরিষার চাষ করার লক্ষ্যে বড়হিত ব্লকের গ্রামের কৃষকদের উৎসাহিত করার লক্ষ্যে আজকের এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়।
মালচিং ও গ্রাপটিং করে গ্রীষ্মকালীন এ টমেটো চাষে কৃষকরা আর্থিকভাবে লাভবান হবে বলে জানান কৃষি কর্মকর্তাবৃন্দ! তারা বলেন, আশা করছি আগামী বছর এই এলাকায় ব্যাপক গ্রীষ্মকালীন টমেটো ও সরিষার চাষ হবে।
-বাবু/এ.এস