প্রকাশ: রোববার, ৩০ অক্টোবর, ২০২২, ৩:২৭ পিএম (ভিজিট : ২৫৩)

X
যশোরের শার্শা উপজেলার গোগা সীমান্ত থেকে (১কেজি ৫১ গ্রাম ওজনের) ৯ পিচ স্বর্ণের বার ও একটি মোটরসাইকেলসহ কওসার আলী (৫০) নামে এক স্বর্ণ পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।
শনিবার (২৯ অক্টোবর) রাতে গোগা গাজী পাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক কওসার আলী একই উপজেলা দাউদ খালী গ্রামের মৃত আব্দুল করিমের ছেলে।
২১বিজিবির উপ-অধিনায়ক মেজর ফরিদ আহম্মেদ জানান, স্বর্ণ পাচারের গোপন খবরে, গোগা সীমান্তের গাজী পাড়া পাকা রাস্তার উপর বিজিবির একটি বিশেষ টহল দল অভিযান পরিচালনা করে একটি মোটরসাইকেলকে গতিরোধ করে। পরে মোটরসাইকেলের তল্লাশি চালিয়ে ইঞ্জিন কাভারের ভিতরে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ৯ পিচ স্বর্ণের বার উদ্ধার সহ তাকে আটক করে। জব্দকৃত স্বর্ণের সিজার মূল্য ৭২ লক্ষ ২০ হাজার টাকা।
বাবু/জেএম