গৌরনদীতে মুক্তিযোদ্ধাদের মাঝে স্মার্ট কার্ড বিতরণ

গিয়াস উদ্দিন মিয়া, গৌরনদী (বরিশাল)

সারাবাংলা

পার্বত্য চট্রগ্রাম শান্তি চুক্তি বাস্তবায়ন ও পরিবীক্ষণ কমিটির আহ্বায়ক, বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি ও দক্ষিণাঞ্চলীয় মুজিব বাহিনীর

2022-10-30T15:43:34+00:00
2022-10-30T15:43:34+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
গৌরনদীতে মুক্তিযোদ্ধাদের মাঝে স্মার্ট কার্ড বিতরণ
গিয়াস উদ্দিন মিয়া, গৌরনদী (বরিশাল)
প্রকাশ: রোববার, ৩০ অক্টোবর, ২০২২, ৩:৪৩ পিএম   (ভিজিট : ৩১৮)
X

পার্বত্য চট্রগ্রাম শান্তি চুক্তি বাস্তবায়ন ও পরিবীক্ষণ কমিটির আহ্বায়ক, বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি ও দক্ষিণাঞ্চলীয় মুজিব বাহিনীর প্রধান আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ (এমপি) বলেছেন, বর্তমান আওয়ামী লীগ সরকার মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী, তাই মুক্তিযোদ্ধাদের প্রথম শ্রেণির নাগরিক হিসেবে গণ্য করে তাদের জন্য সকল ধরনের সাহায্য সহযোগীতা আর সম্মান অব্যাহত রেখেছেন। 

অসাম্প্রদায়িক দেশ গঠনে শেখ হাসিনার সরকারকে পুনারায় ভোটের মাধ্যমে ক্ষমতায় অধিষ্ঠিত করতে বীর মুক্তিযোদ্ধাদের প্রতি আহ্বান জানান। রোববার (৩০ অক্টোবর) দুপুরে বরিশালের গৌরনদীতে বীর মুক্তিযোদ্ধাদের মাঝে ডিজিটাল সনদ ও স্মার্ট কার্ড বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা কালে তিনি এ কথা বলেন।

উপজেলা প্রশাসন ও মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের আয়োজনে শহীদ সুকান্ত বাবু মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস,  জেলা আওয়ামী লীগের অন্যতম সদস্য সেরনিয়াবাত আশিক আব্দুল্লাহ। 

বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী, আগৈলঝাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, গৌরনদী উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও পৌর মেয়র হারিছুর রহমান, উপজেলা আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক সরদার আব্দুল হালিমসহ অন্যান্য মুক্তিযোদ্ধাবৃন্দ। শেষে উপজেলায় ৮৪৮ জন বীর মুক্তিযোদ্ধার ডিজিটাল সনদপত্র এবং ও স্মার্ট কার্ড বিতরণ করা হয়।

বাবু/জেএম






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy